News Flash

  • Home
  • দিনের খবর
  • এএপি-র চেহারা উন্মোচিত, তাঁরা দলিত-বিরোধী : অনুরাগ ঠাকুর
Image

এএপি-র চেহারা উন্মোচিত, তাঁরা দলিত-বিরোধী : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.): অমৃতসরে ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের মূর্তি ভাঙচুরের ঘটনায় আম আদমি পার্টির তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। অনুরাগের কথায়, এএপি-র চেহারা উন্মোচিত, তাঁরা দলিত-বিরোধী। সোমবার অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “রাজ্যসভার একজনও সাংসদও দলিত নন, তাঁরা দলিত সম্প্রদায় থেকে উপমুখ্যমন্ত্রী করেননি। এএপি-কে দলিত-বিরোধী আখ্যা দিয়ে দলিত সম্প্রদায়ের দু’জন মন্ত্রী পদত্যাগ করেছেন। এক দলিত মহিলাকে টিকিট দেওয়ার বিনিময়ে তাঁর কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছিল তাঁরা।”

অনুরাগ ঠাকুর আরও বলেছেন, “শুধু তাই নয়, গত ৫ বছরে ৫০০ দলিত ছেলেমেয়েকে পড়ালেখার জন্য বিদেশে পাঠানোর কথা ছিল, কিন্তু ৫ জন শিশুকেও পাঠাতে পারেনি। এখন প্রশ্ন উঠছে, আপনি যখন দিল্লিতে দু’বার সুযোগ পেলেন কেন একজনও দলিত উপমুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রী করলেন না? কেন পঞ্জাবে একজন দলিত মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী বানাতে পারলেন না? অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর দল সংরক্ষণ শেষ করতে চলেছে।” উল্লেখ্য, ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিন অমৃতসরে ভেঙে ফেলা হয় আম্বেদকরের মূর্তি।

Releated Posts

সুপ্রিম কোর্টে শিবসেনার নাম-প্রতীক মামলার শুনানির মাঝে মোদির সঙ্গে শিন্দে গোষ্ঠীর বৈঠক নিয়ে প্রশ্ন উদ্ধবের

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এবং তাঁর গোষ্ঠীর সাংসদদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লিতে বৈঠক…

ByByNews Desk Aug 8, 2026

‘নিজের ভাষায় মানুষের কথা শুনতে হবে’, ন্যায়বিচার ব্যবস্থাকে আরও জনমুখী করার বার্তা প্রধান বিচারপতির

ইন্দোর, ৮ আগস্ট (আইএএনএস): আরও অন্তর্ভুক্তিমূলক ও জনকেন্দ্রিক ন্যায়বিচার ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানালেন ভারতের প্রধান বিচারপতি বিচারপতি…

ByByNews Desk Aug 8, 2026

বেঙ্গালুরুতে অবৈধ অভিবাসীদের খুঁজতে পুলিশের ‘অপারেশন মুক্তা’ অভিযান

বেঙ্গালুরু, ৮ আগস্ট (আইএএনএস): বেঙ্গালুরু শহরের বিভিন্ন এলাকায় বসবাসকারী কথিত অবৈধ অভিবাসীদের চিহ্নিত ও শনাক্ত করতে শনিবার বিশেষ…

ByByNews Desk Aug 8, 2026

চাম্বায় ১০০ ফুট গভীর খাদে বাস পড়ে হিমাচলে মৃত ৭, আহত ১১

শিমলা, ৮ আগস্ট (আইএএনএস): হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং ১১…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top