News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম দুই ব্যক্তি
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম দুই ব্যক্তি

road acccident copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা/চড়িলাম, ১২ নভেম্বর৷৷ বড়জলায় পথ দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহত ব্যক্তির নাম প্রবীণ নমঃ৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ বড়জলা কাঠের মিলের কাছে শুক্রবার রাতে পথ দূর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে৷ আহতের নাম প্রবীন নমঃ৷ তার বাড়ি বড়জলা সুকল সংলগ্ণ এলাকায়৷ শুক্রবার রাতে বাজার থেকে হেঁটে বাড়িতে ফিরছিলেন৷ তখনই একটি মারুতী গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ স্থানীয় লোকজনরা সঙ্গে সঙ্গে নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানা ও ফায়ার সার্ভিসে খবর দেন৷ ফায়ার সার্ভিসের জওয়ানরা তাকে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রবীন নমঃ তার অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷
নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ তবে গাড়িটি আটক করা যায়নি৷ এদিকে, বিশ্রামগঞ্জ থেকে বিশালগড় যাওয়ার পথে পরিমল চৌমুহনীতে একটি বাইক ও মারুতীর সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন জাকির মিয়া (৫০) নামে এক ব্যক্তি৷ দূর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যারাতে৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top