News Flash

  • Home
  • প্রধান খবর
  • রোহিঙ্গা-মুসলমান ঢুকিয়ে ভোটারচিত্র বদলে দেওয়া হচ্ছে, অভিযোগ শুভেন্দুর
Image

রোহিঙ্গা-মুসলমান ঢুকিয়ে ভোটারচিত্র বদলে দেওয়া হচ্ছে, অভিযোগ শুভেন্দুর

মুর্শিদাবাদ, ২৫ জানুয়ারি (হি.স.): ‘‘মমতা (বন্দ্যোপাধ্যায়) রোহিঙ্গা-মুসলমান ঢুকিয়ে পশ্চিমবঙ্গে এক কোটি ভোট বাড়িয়েছেন।” শনিবার লালবাগের সভায় এই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সীমান্ত-এলাকা হিন্দুশূন্য হয়ে পড়ছে বলেও অভিযোগ করেন বিরোধী দলনেতা।

শুভেন্দুবাবুর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বাড়াবেন বলে বিএসএফ-এর জমি দিতে চাননি। ভারতীয় মুসলমান, মুর্শিদাবাদের মুসলমানদের নিয়ে বিজেপির কোনও অভিযোগ নেই, বক্তব্য নেই। কিন্তু বেড়া খোলা রেখে রোহিঙ্গা-মুসলমান ঢুকিয়ে ‘ডেমোগ্রাফি’ বদলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ থেকে একের পর এক অনুপ্রবেশের চেষ্টার মধ্যেই ফের সম্প্রতি রোহিঙ্গা প্রসঙ্গ তুলে সরব হন শুভেন্দু অধিকারী। হাওড়ায় এক সভায় তিনি আশঙ্কা প্রকাশ করলেন, “যেদিকে যাচ্ছে তাতে ২০৩১ সালের পরে আমাদেরও পালানোর রাস্তা খুঁজতে হবে, জায়গা খুঁজতে হবে।”

তাঁর বক্তব্য, “পশ্চিমবঙ্গে যে সীমাহীন তোষণ, তুষ্টিকরণের রাজনীতি চলছে এবং ডেমোগ্রাফি বদলে দিচ্ছে, রোহিঙ্গা মুসলমান ছেয়ে যাচ্ছে। এর নিরসন যদি না করতে পারি, তাহলে একটা সময় ১৯৬০ সালে আমার মা শ্রীমতি অধুনা গায়ত্রী অধিকারী, আগে গায়ত্রী ভট্টাচার্য …তাঁর পিতৃদেব মাখনলাল ভট্টাচার্যর হাত ধরে …শুধু হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে বরিশাল থেকে পালিয়ে এসেছিল…আর আমাদেরও যেদিকে যাচ্ছে…২০৩১ সালের পরে আমাদেরও পালানোর রাস্তা খুঁজতে হবে…জায়গা খুঁজতে হবে।”

Releated Posts

রাঁচিতে ছাত্র বিক্ষোভে উত্তেজনা, আইসা নেত্রী নেহা বোরার মুখে কালি ছোড়া, যুবক আটক

রাঁচি, ৭ আগস্ট(আইএএনএস) : ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদের বিক্ষোভ মিছিল চলাকালীন শুক্রবার রাঁচিতে…

ByBySandeep Biswas Aug 7, 2026

মধ্যপ্রদেশে শিশুদের অধিকার লঙ্ঘনের দুই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিল মানবাধিকার কমিশন

নয়াদিল্লি/ভোপাল, ৭ আগস্ট (আইএনএস): মধ্যপ্রদেশে স্কুলপড়ুয়া শিশুদের সঙ্গে জড়িত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রকাশিত দুটি সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিতভাবে…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

নয়টি বাণিজ্য চুক্তিতে অরুণাচল প্রদেশের কৃষক ও নির্মাতাদের জন্য খুলবে বিশ্ববাজারের দরজা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): ভারতের সাম্প্রতিক নয়টি বাণিজ্য চুক্তির ফলে অরুণাচল প্রদেশের কৃষক, ধাতু উৎপাদক ও নির্মাণ শিল্পের…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

বিরোধীদের হইচইয়ে উত্তাল রাজ্যসভা, সাময়িক মুলতুবি করা হল অধিবেশন

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): বিরোধীদের তীব্র স্লোগান ও বিক্ষোভে শুক্রবার উত্তাল হয়ে ওঠে রাজ্যসভার অধিবেশন। শূন্যকাল চলাকালীন বিরোধী…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top