News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার শৌচাগারে, দুশ্চরিত্রা স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ
Image

স্বামীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার শৌচাগারে, দুশ্চরিত্রা স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ

muder photoনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ নভেম্বর৷৷ চড়িলাম ব্লকের অন্তর্গত সুনামগঞ্জের আমতলী এলাকায় একটি শৌচালয় থেকে গৌরাঙ্গ সরকার (৪২) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত ব্যক্তির স্ত্রী পুলিশকে জানায়, গতকাল ভোরে মদ্যপ অবস্থায় বাড়ি এসে হয়তে আত্মহত্যা করেছে৷ কিন্তু এলাকাবাসীরা জানায় মৃত্যবক্তি যে অবস্থায় শৌচালয়ে পাওয়া গেছে এতে কোন ভাবেই আত্মহত্যা হতে পারে না৷ স্ত্রী সুমিত্রা সরকারের হাতে খুন হয়েছে গৌরাঙ্গ সরকার৷ এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷ স্থানীয় পুরুষ মহিলারা সংবাদ মাধ্যমকে জানায় যে, স্ত্রী সুমিতা সরকার তার স্বামী গৌরাঙ্গ সরকারকে খুন করেছে৷ তারা এও জানায় এলাকায় দুশ্চরিত্রা মহিলা হিসাবে পরিচিত সুমিত্রা৷ রোজ রাতে এলাকার পরিচিত যুবকও অপরিচিত যুবকের সঙ্গে ফস্টিনস্টি করতে ব্যস্ত থাকেন সুমিত্রা৷ অনেক সময় স্বামীকে মদ খাইয়ে মাতাল করে বিছানায় শুয়ে রেখে অন্য বিছানায় পরপরুষের সঙ্গ দেয় বলে অভিযোগ৷ এই বিষয়ে এলাকার মানুষ বহুবার তাকে সর্তকও করে দেয়৷ এতে তার কোন কিছু আসেনি৷ স্থানীয়রা জানায় গতকাল রাতে ঘোরাফেরা করতে দেখে কয়েকজন অপরিচিত যুবককে৷ হয়তো আজ তাকে প্রাণ দিতে হয়েছে একটাই কারন সুমিত্রার সঙ্গে যুবকদের ফস্টিনস্টি করতে দেখে ফেলায়৷
স্থানীয়রা অনুমান করেন মৃত গৌরাঙ্গ সরকারের নাক, কানে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তের চিহ্ণ রয়েছে৷ একে আত্মহতা বলে মনে হয়না৷ গৌরাঙ্গকে মেরে শৌচালয়ে ঝুলিয়ে রেখে হত্যাকারীরা গা ঢাকা দেয়৷ এও অভিযোগ করেন এলাকাবাসীরা যত দূরে ঝুলানো ছিল মৃতদেহ অনুমান ৩ফুট উপরে গামছা বাধা রয়েছে , মৃতের উচ্চতা পাঁচ ফুট হবে৷ কোন মতেই আত্মহত্যা হতে পারে না৷ সুমিত্রা পুলিশকে জানায় গতকাল রাতে মদ্যপ অবস্থায় বাড়ি এসে ঝগড়া করে আত্মহত্যা করেছে৷ পুলিশ জানিয়েছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং বিশালগড় থানায় একটি মামলা রুজু হয়েছে৷ খুব তাড়াতাড়ি খুনিকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top