News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে লালসিংমুড়ায় মহিলাকে বেধড়ক মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস
Image

বিশালগড়ে লালসিংমুড়ায় মহিলাকে বেধড়ক মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস

আগরতলা, ২৫ জানুয়ারি: কিস্তির টাকা পরিশোধ করাকে কেন্দ্র করে স্বসহায়ক দলের মহিলারা তাঁদের দলেরই ওই মহিলা সমস্যাকে বাড়িতে ঢুকে মারধর করেছেন। মারধর করে তাঁর মাথার চুল কেটে দেওয়া হয়েছে। আজ ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। 

প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি বিশালগড়ের লালসিং মুড়া তথাকথিত লাখপতি দিদির উপর তার শিশুপুত্র সন্তানের সামনে সেল্ফ হেল্প গ্রুপের টাকা আদায়ের অজুহাতে বিজেপি দলের পুরুষ ও মহিলা প্রায় জনা ১৫ কার্যকর্তা বেপরোয়া আক্রমণ সংঘঠিত করে বলে গুরুত্ব অভিযোগ করেছে প্রদেশ মহিলা কংগ্রেস । তাকে মারধর করে আহত করার পাশাপাশি মহিলার মাথার সমস্ত চুল কেঁটে নিয়ে যায় । আত্মরক্ষার্থে মহিলা এবং তার শিশুসন্তান চিৎকার করলে পরেও ভীতসন্ত্রস্ত এলাকাবাসী কেউই মহিলাকে রক্ষায় এগিয়ে আসেনি। পরবর্তী সময়ে মহিলার স্বামী বাড়িতে ফিরে আসার পর শাসক দলের আক্রমণকারী ১২জনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা নথিভুক্ত করার পরও সুশাসনের সরকারের পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি। ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এই ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করে না।

বিজেপি শাসনকালে একাধারে ধর্ষণ, গণধর্ষণ, নারী নির্যাতন, অপহরণের নানা ঘটনা বৃদ্ধির সাথে সাথে মহিলাদের বিভিন্ন অভিযোগে মারধরের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে আইন প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে শাসকদলের নেতা কর্মীরা মরিয়া হয়ে উঠেছে । এই ঘটনা সমুহ বাম সরকারের সময়কালের বিভিন্ন নারী নির্যাতনের ঘটনা এমনকি আলোড়ন সৃষ্টিকারী চন্দ্রপুর টাটাকালী বাড়ির ঘটনাকেও ছাপিয়ে যাচ্ছে।  প্রদেশ মহিলা কংগ্রেস লালসিং মুড়ার এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি সমস্ত অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি  জানিয়েছে। 

পাশাপাশি রাজ্যের মহিলা সহ সমস্ত অংশের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে নারী নির্যাতন সহ এই জাতীয় ঘটনার প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য।

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top