News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আড়ালিয়া পঞ্চবটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ দোকান ভস্মিভূত
Image

আড়ালিয়া পঞ্চবটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ দোকান ভস্মিভূত

আগরতলা, ২৫ জানুয়ারি : আড়ালিয়া পঞ্চবটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বারটি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। শুক্রবার রাত ২:৩০ নাগাদ এই ঘটনা ঘটেছে। এই প্রত্যক্ষদর্শীদের মতে, চারটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুনের তীব্রতা বেড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও প্রথমে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কিছুক্ষণ পর আরো দুটো ইঞ্জিন আসলেও ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। স্থানীয়দের মতে, দমকলের ইঞ্জিনগুলো সঠিক সময়ে আসলে এতটা ক্ষতি হতো না এবং অনেকগুলো দোকান পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচানো যেতো।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনও অস্পষ্ট রয়ে গেছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে এসডিএম, ডিসিএম এবং তহসিলদারের সাথে আলোচনা হয়েছে। ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির জন্য সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top