News Flash

  • Home
  • দিনের খবর
  • মুর্শিদাবাদে লরির ধাক্কায় মৃত্যু এক ভিলেজ পুলিশের, আহত দুই সিভিক ভলান্টিয়ার
Image

মুর্শিদাবাদে লরির ধাক্কায় মৃত্যু এক ভিলেজ পুলিশের, আহত দুই সিভিক ভলান্টিয়ার

মুর্শিদাবাদ, ২৫ জানুয়ারি (হি.স.): মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার জাতীয় সড়কের মোড়ে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ভিলেজ পুলিশের, এছাড়াও দু’জন সিভিক ভলান্টিয়ার আহত হয়েছেন। পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থলে মৃত্যু হয়েছে অভি ঘোষ নামে ৩৭ বছরের এক ভিলেজ পুলিশের। বাকি দুই সিভিক ভলান্টিয়ারের চোট গুরুতর। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘাতক লরির চালক এবং খালাসিকে গ্রেফতার করেছে।

শনিবার সকালে রাস্তার ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব সামলাচ্ছিলেন দুই সিভিক ভলান্টিয়ার এবং এক ভিলেজ পুলিশ। আচমকা বেপরোয়া গতিতে ছুটে আসা লরির ধাক্কায় জখম হন তিন জনই। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ভিলেজ পুলিশের। শনিবার সকাল ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। নবগ্রাম মোড়ে যান নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন দুই সিভিক ভলান্টিয়ার এবং এক ভিলেজ পুলিশ। কুয়াশার মধ্যেই প্রচণ্ড গতিতে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনকে ধাক্কা মারার পর ডিভাইডারে ধাক্কা মারে। লরির চাকায় পিষ্ট হন ভিলেজ পুলিশ অভি। বাকি দুই সিভিক ভলান্টিয়ার লরির ধাক্কায় ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়েন।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top