News Flash

  • Home
  • দিনের খবর
  • শীতে কাঁপছে কাশ্মীর, ২৯ জানুয়ারি পর্যন্ত শুষ্কই থাকবে আবহাওয়া
Image

শীতে কাঁপছে কাশ্মীর, ২৯ জানুয়ারি পর্যন্ত শুষ্কই থাকবে আবহাওয়া

শ্রীনগর, ২৫ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। শ্রীনগর-সহ কাশ্মীরের বিভিন্ন স্থানে এখনও হিমাঙ্কের নীচেই রয়েছে তাপমাত্রা। আগামী কিছু দিনের মধ্যে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত মূলত শুষ্ক থাকবে আবহাওয়া।

কাশ্মীর এই মুহূর্তে ‘চিল্লাই কালান’-এর অধীনে রয়েছে। যা শেষ হবে আগামী ৩০ জানুয়ারি। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ জানুয়ারি পর্যন্ত শীতের পাশাপাশি ঠান্ডাও থাকবে। ২৯ জানুয়ারি রাত থেকে সোমবার সকালের মধ্যে হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে। এরপর ৩১ জানুয়ারি আংশিক মেঘলা থাকবে আকাশ।

Releated Posts

মহানগর গ্যাসের প্রতিনিধি সেজে সাইবার প্রতারণা, মুম্বইয়ে ৪.৯৮ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার ২

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): মহানগর গ্যাস লিমিটেডের প্রতিনিধি পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকা…

ByByNews Desk Aug 8, 2026

এনএইচএম কর্মীদের সাম্মানিক বাড়ানোর প্রস্তাব কেন্দ্রে পাঠানো হয়েছে: জম্মু-কাশ্মীরের স্বাস্থ্যমন্ত্রী

শ্রীনগর, ৮ আগস্ট (আইএএনএস): ন্যাশনাল হেলথ মিশন-এর কর্মীদের সাম্মানিক বাড়ানোর প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 8, 2026

কর্ণাটকে শিবম অ্যাসোসিয়েটসের মালিকের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি দ্বিতীয় দিনেও অব্যাহত

বেলগাভি (কর্ণাটক), ৮ আগস্ট (আইএএনএস): বহু কোটি টাকার কথিত আর্থিক জালিয়াতির ঘটনায় শিবম অ্যাসোসিয়েটসের মালিক শিবানন্দ নীলান্নভারের সঙ্গে…

ByByNews Desk Aug 8, 2026

বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানির অভিযোগে কলকাতায় তৃণমূলের যুব নেতা গ্রেফতার

কলকাতা, ৮ আগস্ট (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকায় এক বিজেপি কর্মীকে মারধর এবং তাঁর মাকে শ্লীলতাহানির অভিযোগে তৃণমূল…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top