News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নয়াদিল্লীতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছে ওবিসি সম্প্রদায়ভুক্ত ৬ জন ছাত্রছাত্রী
Image

নয়াদিল্লীতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছে ওবিসি সম্প্রদায়ভুক্ত ৬ জন ছাত্রছাত্রী

আগরতলা, ২৪ জানুয়ারি : ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের আমন্ত্রণে রাজ্যের ওবিসি সম্প্রদায়ভুক্ত ৬ জন ছাত্রছাত্রী নয়াদিল্লীতে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছে। আজ ওবিসি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই ৬ জন ছাত্রছাত্রীকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। ওবিসি কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা, সচিব তাপস রায় ও অধিকর্তা নির্মল অধিকারী ছাত্রছাত্রীদের হাতে পুস্পস্তবক ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে ওবিসি কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা বলেন, দেশের এই ঐতিহ্যমন্ডিত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারা নিঃসন্দেহে একটি গৌরবের বিষয়। ওবিসি সম্প্রদায়ের বিভিন্ন স্কীমে স্কলারশীপ পাওয়া মেধাবী ছাত্রছাত্রীরা এবারই দপ্তরের পক্ষ থেকে প্রথমবারের মতো এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ভবিষ্যতেও দপ্তরের পক্ষ থেকে ওবিসি ভুক্তদের কল্যাণে সরকারের এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন। দপ্তরের সচিব তাপস রায় বলেন, জাতীয়স্তরের এই অনুষ্ঠানে উপস্থিত থাকা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। রাজ্যের প্রতিনিধিরা ত্রিপুরার নাম উজ্জ্বল করবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী। তিনি বলেন, এবারই প্রথম ওবিসি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রাজ্যের নির্বাচিত ৬ জন মেধাবী পড়ুয়াকে তাঁদের মেধা ও মননের ভিত্তিতে নির্বাচিত করে দিল্লীতে পাঠানো হচ্ছে। তিনি জানান, কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের পক্ষ থেকে সারাদেশে ৪১৫ জন ওবিসি ভুক্ত জনগণকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্য থেকে ১০ জন উপস্থিত থাকার কথা থাকলেও পরীক্ষা ও ব্যক্তিগত কারণে চারজন অংশ নিতে পারছে না। শনিবার এই ৬ জন নয়াদিল্লিতে পৌঁছবে। ছয় জনের মধ্যে উত্তর জেলা, ধলাই, খোয়াই এবং পশ্চিম জেলার ছাত্রছাত্রী রয়েছেন।

Releated Posts

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top