News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রামের রাস্তা ব্যবহার করা নিয়ে একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে ঝামেলা, থানায় অভিযোগ
Image

গ্রামের রাস্তা ব্যবহার করা নিয়ে একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে ঝামেলা, থানায় অভিযোগ

কুমারঘাট, ২৪ জানুয়ারি : গ্রামের রাস্তা ব্যবহার করা নিয়ে একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে ঝামেলা। দু-পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগে বিষয়টি গড়ালো থানা পর্যন্ত। প্রশাসনের কাছে ন্যায্য বিচারের দাবি উভয়ের। ঘটনা ফটিকরায় থানাধীন সায়দারপাড় এলাকায়।

গ্রামের সরকারী রাস্তা ব্যবহার করা নিয়ে মারমুখী ঝামেলায় জড়ালো একই পরিবারের দুই ভাই। ঘটনা ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন সায়দারপাড় এলাকায়। এলাকার বাসিন্দা নিখিল দেবনাথ অভিযোগ করেন এলাকায় জনৈক বিকাশ দাসের পুকুর খননের কাজ করছেন সজল দেবনাথ। আর গাড়ি করে সেই পুকুরের মাটি সরকারী রাস্তা ব্যবহার করে অন্যত্র নিয়ে ফেলতে গেলে তাদের বাঁধা দিচ্ছে তারই আরেকভাই নারায়ন দেবনাথ। এমনকি কাজ করতে গেলে তাদের উপর আক্রমনাত্মক হয়ে উঠার অভিযোগ তোলেন নিখিল দেবনাথ।

তিনি জানান এই বিষয় নিয়ে অভিযোগ জানানো হয়েছে ফটিকরায় থানায়। পুলিশ গিয়ে ঝামেলার মীমাংশা করলেও অবস্থা তথৈবচ। এদিকে নিখিল দেবনাথের উত্থাপিত অভিযোগ খণ্ডন করেছেন নারায়ন দেবনাথ। তিনি দাবী করেন, সরকারী রাস্তা ব্যবহার করা নিয়ে কোন আপত্তি নেই তাদের। তিনি এও জানান গাড়ী দিয়ে মাটি আনা-নেওয়ার ফলে খারাপ হচ্ছে রাস্তা। ফলে সেই রাস্তায় চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে। বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন নারায়ন দেবনাথ।

Releated Posts

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top