News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকনাথ মন্দিরের বিপরীতে বিদ্যুৎ ট্রান্সফরমারে আগুন, চাঞ্চল্য
Image

লোকনাথ মন্দিরের বিপরীতে বিদ্যুৎ ট্রান্সফরমারে আগুন, চাঞ্চল্য

আগরতলা, ২৪ জানুয়ারি: মুখ্যমন্ত্রী বাসভবন সংলগ্ন লোকনাথ মন্দিরের বিপরীতে আন্ডার গ্রাউন্ড বিদ্যুৎ লাইনের কন্ট্রোল বক্সে অগ্নিসংযোগ ঘটে। সাথে সাথে খবর দেওয়া হয়েছে দমকলবাহিনীকে। দমকলের একটি ইঞ্জিন এবং বিদ্যুৎ নিগমের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে পথচলতি মানুষ মুখ্যমন্ত্রী বাসভবন সংলগ্ন লোকনাথ মন্দিরের বিপরীতে আন্ডার গ্রাউন্ড বিদ্যুৎ লাইনের কন্ট্রোল বক্সে আগুন লাগার দৃশ্য দেখতে পান। সাথে সাথে তাঁরা দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তাঁরা আসলেও অনেক সময় পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কারণ, যে সংস্থা কন্ট্রোল বক্স বসিয়েছে সেই কোম্পানির কর্মীরা আসার পর আগুন নেভানো হয়েছে। এদিকে, ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিদ্যুৎ কর্মীরা। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে, বড়সড় অগ্নিকান্ড থেকে অল্পে রক্ষা পেয়েছে গোটা এলাকা এমনটাই অভিমত এলাকাবাসীর।

Releated Posts

প্রয়াত প্রবীণ সিপিআই(এম) নেত্রী গৌরী ভট্টাচার্য, ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস

আগরতলা, ৮ আগস্ট: প্রয়াত হলেন প্রবীণ সিপিআই(এম) নেত্রী, প্রাক্তন বিধায়ক এবং নারী অধিকার আন্দোলনের বিশিষ্ট কর্মী কমরেড গৌরী…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

সোনামুড়া সীমান্তে মাদক পাচারে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, যুবককে মারধর, ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা, তদন্তে পুলিশ

সোনামুড়া, ৮ আগস্ট: সীমান্ত এলাকায় মাদক পাচারে বাধা দেওয়া এবং বাংলাদেশে মাদক বাজেয়াপ্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

বিদ্যুৎ বিল বৃদ্ধি ও স্মার্ট মিটার নিয়ে ক্ষোভ, গোমতী জেলা যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ৮ আগস্ট: গত কয়েক মাস ধরে বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি এবং স্মার্ট মিটার সংক্রান্ত নানা সমস্যাকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

অবহেলায় বেহাল ঝুলন্ত স্টিল ফুটব্রিজ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, আতঙ্কে পথচারীরা

আগরতলা, ৮ আগস্ট: অবহেলা ও দীর্ঘদিনের সংস্কারের অভাবে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে মেলাঘর থেকে তেলকাজলা যাওয়ার ঝুলন্ত স্টিল…

ByByTaniya Chakraborty Aug 8, 2026
Scroll to Top