News Flash

  • Home
  • দিনের খবর
  • লখনউতে দুর্ঘটনার কবলে তিনটি গাড়ি; মৃত ৪, আহত ৭
Image

লখনউতে দুর্ঘটনার কবলে তিনটি গাড়ি; মৃত ৪, আহত ৭

লখনউ, ২৪ জানুয়ারি (হি.স.): উত্তরপ্রদেশের লখনউতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার কবলে পড়ে একসঙ্গে তিনটি গাড়ি। বৃহস্পতিবার রাতে লখনউয়ের বিবিডি থানা এলাকায় একটি চারচাকা গাড়ি আচমকা একটি ভ্যানকে পিছন ধাক্কা মারে। ভ্যানটির সামনেই ছিল একটি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি ওই ট্রাকে গিয়ে সজোরে ধাক্কা মারে। গতি বেশি থাকার কারণে ভ্যানটি ট্রাকের তলায় চলে যায়। ভ্যানটিতে মোট তিন জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

অন্যদিকে, চারচাকা ওই গাড়িটিতে থাকা এক যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের নাম শাহজাত (৪০), কিরণ যাদব (৩৮), কুন্দন (২০) এবং হিমাংশু (১৭)। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশের। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের অবস্থা এখন স্থিতিশীল। ক্রেনের মাধ্যমে ভ্যানটিকে উদ্ধার করেছে পুলিশ।

Releated Posts

সুপ্রিম কোর্টে শিবসেনার নাম-প্রতীক মামলার শুনানির মাঝে মোদির সঙ্গে শিন্দে গোষ্ঠীর বৈঠক নিয়ে প্রশ্ন উদ্ধবের

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এবং তাঁর গোষ্ঠীর সাংসদদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লিতে বৈঠক…

ByByNews Desk Aug 8, 2026

‘নিজের ভাষায় মানুষের কথা শুনতে হবে’, ন্যায়বিচার ব্যবস্থাকে আরও জনমুখী করার বার্তা প্রধান বিচারপতির

ইন্দোর, ৮ আগস্ট (আইএএনএস): আরও অন্তর্ভুক্তিমূলক ও জনকেন্দ্রিক ন্যায়বিচার ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানালেন ভারতের প্রধান বিচারপতি বিচারপতি…

ByByNews Desk Aug 8, 2026

বেঙ্গালুরুতে অবৈধ অভিবাসীদের খুঁজতে পুলিশের ‘অপারেশন মুক্তা’ অভিযান

বেঙ্গালুরু, ৮ আগস্ট (আইএএনএস): বেঙ্গালুরু শহরের বিভিন্ন এলাকায় বসবাসকারী কথিত অবৈধ অভিবাসীদের চিহ্নিত ও শনাক্ত করতে শনিবার বিশেষ…

ByByNews Desk Aug 8, 2026

চাম্বায় ১০০ ফুট গভীর খাদে বাস পড়ে হিমাচলে মৃত ৭, আহত ১১

শিমলা, ৮ আগস্ট (আইএএনএস): হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং ১১…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top