News Flash

  • Home
  • প্রধান খবর
  • রেকর্ডের পথে মহাকুম্ভ, প্রথম ১১ দিনেই পুণ্যস্নান বিপুল সংখ্যক পুণ্যার্থীর
Image

রেকর্ডের পথে মহাকুম্ভ, প্রথম ১১ দিনেই পুণ্যস্নান বিপুল সংখ্যক পুণ্যার্থীর

প্রয়াগরাজ, ২৩ জানুয়ারি (হি.স.): নতুন রেকর্ড স্পর্শ করতে চলেছে মহাকুম্ভ মেলা। তথ্য বলছে, শুধুমাত্র প্রথম ১১ দিনেই পুণ্যস্নান সেরেছেন বিপুল পুণ্যার্থী।

মেলার দায়িত্বে থাকা প্রশাসনিক কর্তাদের অনেকই মনে করছেন এই প্রবণতা বজায় থাকলে মেলা শেষ হতে হতে আগত পুণ্যার্থীর সংখ্যা ৮৫ কোটি ছাড়িয়ে যাবে। একটি তথ্য বলছে, শুধুমাত্র মঙ্গলবার সারাদিনে প্রায় ১৭ লাখ পুণ্যার্থী স্নান করেছেন। এখনও বেশ কয়েকটি শাহি স্নান বাকি । সেই সমস্ত দিনে পুণ্যার্থীর সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

১৪৪ বছর বাদে হচ্ছে মহাকুম্ভ মেলা। স্বভাবতই মেলা ঘিরে উৎসাহিত বিভিন্ন মহল।

মেলার শুরু থেকেই সমাজের বিভিন্ন বিশিষ্টরা আসতে শুরু করেছেন। ত্রিবেণী সঙ্গমে স্নানও সারছেন নিয়ম করে। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও মেলায় এসেছিলেন দিন কয়েক আগে। সেই তালিকার নবতম সংযোজন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মেলার বিভিন্ন গুরুদায়িত্ব সামালাচ্ছেন যোগী মন্ত্রিসভার সদস্যরা।

আরও দুই ভিভিআইপিও মেলায় আসছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর আগামী ৫ ফেব্রুয়ারি, চতুর্থ শাহী স্নানের ঠিক তিনদিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকুম্ভ মেলায় যেতে পারেন ৷ পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও মহাসঙ্গমে ‘পুণ্য ডুব’ দিতে যাচ্ছেন। তবে তিনি তৃতীয় শাহী স্নানের আগেই যোগীরাজ্যে পৌঁছে যাবেন ৷ তাঁর ‘পুণ্য’ ডুব দেওয়ার কথা ২৯ জানুয়ারি ৷

Releated Posts

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026

ভারতের জন্য ৪২৮ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন করল আমেরিকা

ওয়াশিংটন, ২২ জুন : ভারতের জন্য মোট ৪২৮.২ মিলিয়ন মার্কিন ডলারের দুটি প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে আমেরিকা।…

ByByNews Desk Jun 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে চলতি সপ্তাহে একাধিক বৈঠক, জানালেন সের্গিও গর

নয়াদিল্লি, ২২ জুন : প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা আরও…

ByByNews Desk Jun 22, 2026

ডিসেম্বরের মধ্যেই ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি, ২০২৭ সালের শুরুতে কার্যকর হওয়ার সম্ভাবনা: পীযূষ গোয়েল

মুম্বই, ২১ জুন (আইএএনএস): ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চলতি বছরের…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top