News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুখ্যাত নেশাকারবারির বাড়ি থেকে গোপন অভিযানে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার
Image

কুখ্যাত নেশাকারবারির বাড়ি থেকে গোপন অভিযানে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার

বিলোনিয়া, ২২ জানুয়ারি : ফের কুখ্যাত নেশাকারবারির বাড়ি থেকে গোপন অভিযানে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিলোনিয়া শহরের মির্জাপুর এলাকায় নেশাখোর ও নেশা বিক্রেতা বাপন সাহার বাড়িতে হানা দিল মহকুমা শাসক দেবাশীষ দাসের নেতৃত্বে মহকুমা প্রশাসনের অতিরিক্ত মহকুমা শাসক ডিসিএম পুলিশ প্রশাসন, খাদ্য দপ্তর, আবগারি দপ্তর এবং পুর প্রশাসনের আধিকারিক ও কর্মীরা। যৌথ অভিযানে নেমে গোপন সংবাদের ভিত্তিতে বাপন সাহার বাড়ি হানা দেয়  দলটি।

বাপন সাহার বাড়ি থেকে ১২৯টি ব্রাউন সুগার ভর্তি কোটা, প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট, প্রচুর খালি কৌটা, চিনি সহ নগদে প্রায় দেড় লক্ষ টাকা উদ্ধার হয়। মহকুমা শাসক জানিয়েছেন নগদ টাকাগুলি আবার বাপন সাহার স্ত্রীর হাতে দিয়ে দেওয়া হয়েছে এবং বাকি নেশাসামগ্রীগুলি আবগারি দপ্তর বাজেয়াপ্ত করেছে। পুরো বাড়ি এবং ঘর তল্লাশি চালিয়েছে পুলিশ এবং মহকুমা প্রশাসনের কর্মীগন।

এই নেশাসামগ্রী সেবন এবং বিক্রির অপরাধে বাপন সাহার এর আগেও সাজা হয়েছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর সে আবারও একই ব্যবসা শুরু করেছে। যা যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।  যদিও এই অভিযান চলাকালীন সময়ে বাপন সাহা বাড়িতে ছিল না বলে জানিয়েছে মহকুমা শাসক। এই বিষয়ে বিস্তারিতভাবে বলতে গিয়ে  মহকুমা শাসক দেবাশীষ দাস জানিয়েছেন, স্থানীয় মানুষ যদি প্রশাসনকে সহযোগিতা করে তাহলে বিভিন্ন জায়গায় অবৈধভাবে গজিয়ে ওঠা নেশাখোর এবং নেশা বিক্রেতাদের আস্তানাগুলি নষ্ট করে দেওয়া সম্ভব হবে, তাই এই বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top