News Flash

Image

চারতলা থেকে মারণ ঝাঁপ, আত্মঘাতী মহিলা

আগরতলা, ২২ জানুয়ারি: চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা। মহিলার নাম শম্পা সাহা (৫০)। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় রাজধানীর ভগবান ঠাকুর চৌমুহনী এলাকাতে।

ঘটনার বিবরণে জানা যায়, ভগবান ঠাকুর চৌমুহনীর মহেন্দ্র অ্যাপার্টমেন্টের চারতলায় নিজ ফ্ল্যাটে স্বামীর সাথে থাকতেন শম্পা সাহা। তাঁর স্বামী সরকারি চাকরিজীবী। আজ সন্ধ্যায় চারতলা ফ্লেটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন ওই মহিলা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পূর্ব মহিলা থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। মৃতার পরিজনরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই মহিলা মানসিক অবসাদে ভুগছিলেন। মানসিক অবসাদের জেরে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

Releated Posts

উদয়পুরে তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয় এবং দুটি শিশু আবাস পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে উদয়পুরের পি.এম.-শ্রী তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয়, এরপর কাকড়াবন…

ByByReshmi Debnath Jun 23, 2026

শিক্ষার অধিকার রক্ষা ও শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনের ডাক এসএফআই-এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতি, শিক্ষক সংকট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 23, 2026

হাফলং স্কুলে মিড-ডে মিলের চাল নিয়ে বিতর্ক, নিম্নমানের খাদ্যশস্যের অভিযোগে সরব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন: উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লকের হাফলং এলাকার একটি বিদ্যালয়ে মিড-ডে মিলের জন্য সরবরাহ করা…

ByByReshmi Debnath Jun 23, 2026

ফের ৯ দফা দাবির সমর্থনে ২৪ জুন থেকে রেল ও জাতীয় সড়ক অবরোধের ঘোষণা আত্মসমর্পণকারী সংগঠনগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দাবি পূরণের দাবিতে আগামী ২৪ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top