News Flash

Image

ইভটিজিংয়ের শিকার নাবালিকা, থানায় দারস্থ

আগরতলা, ২২ জানুয়ারি: এবার মন্দির নগরী উদয়পুরে ইভটিজিংয়ের শিকার একাদশ শ্রেণীর এক ছাত্রী। ওই ঘটনায় উদয়পুর রাজার বাগ পঞ্চায়েত চৌমুহনী এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরবর্তী সময়ে নাবালিকার পরিবারের সদস্যরা রাধা কিশোর পুর মহিলা থানায় দারস্থ হয়েছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, উদয়পুর রাজারবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন পঞ্চায়েত চৌমুহনী এলাকায় একজন একাদশ শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রী গৃহ শিক্ষকের বাড়িতে যাওয়ার সময় বেশ কিছু যুবক মিলে একটি প্রাইভেট গাড়ি থেকে অশ্লীল বাজে মন্তব্য করে স্কুলছাত্রীকে। যার গাড়ির নম্বর টিআর০৩ডি২২৮৯। এরই সঙ্গে স্কুল পড়ুয়া ছাত্রীর মা থাকলেও প্রতিবাদ করতে সাহস করেন নি কারণ পাশেই ছিল একটি মদের কাউন্টার। এই এলাকায় প্রায়ই এ ধরনের ঘটনা শিকার হচ্ছে স্কুল ও কলেজের ছাত্রী থেকে শুরু করে মহিলারা। পরবর্তী সময় স্কুল পড়ুয়া ছাত্রী বাবাকে বিষয়টি জানিয়েছেন।বাবা বিষয়টিকে জানতে পেয়ে মেয়ে বাবা সহ রাধা কিশোর পুর মহিলা থানায় দারস্ত হন।

Releated Posts

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top