News Flash

Image

রোশন সিংয়ের আত্মত্যাগকে স্মরণ অমিত শাহর

নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): বিপ্লবী রোশন সিংয়ের আত্মত্যাগকে স্মরণ করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার তিনি এক্সবার্তায় শ্রদ্ধা জানিয়েছেন।

অমিতবাবু লিখেছেন, “ভারতমাতার অমর পুত্র এবং স্বাধীনতা সংগ্রামের এক অনন্য যোদ্ধা ঠাকুর রোশন সিং জিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানাই। ঠাকুর রোশন সিং জি দেশের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তিনি কাকোরি ট্রেন অভিযানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠেন। মাতৃভূমির জন্য তাঁর ত্যাগ ও আত্মত্যাগকে দেশ চিরকাল স্মরণে রাখবে।”

প্রসঙ্গত, ঠাকুর রোশন সিং (২২ জানুয়ারি ১৮৯২ – ১৯ ডিসেম্বর ১৯২৭) উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলার একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯২১-২২ -এর অসহযোগ আন্দোলনের সময় বেরিলি শুটিং মামলায় সাজা পেয়েছিলেন। বেরিলি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে তিনি ১৯২৪ সালে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনে যোগ দিয়েছিলেন। ১৯২৭ সালের মার্চ মাসে কাকোরি ট্রেনে অভিযানের প্রেক্ষিতে তৎকালীন ব্রিটিশ সরকার তাঁকে গ্রেফতার করে বিচার করে। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এলাহাবাদ জেলার মালাকা / নায়নি কারাগারে তাঁকে ফাঁসি দেওয়া হয়।

Releated Posts

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026

সীতাপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

সীতাপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের সীতাপুরে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অবধ রাম ওরফে ভোলে শঙ্করকে ১২…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top