News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে সিমেন্ট বোঝাই গাড়ি খাঁদে, প্রাণে বেঁচে যায় চালক
Image

কল্যাণপুরে সিমেন্ট বোঝাই গাড়ি খাঁদে, প্রাণে বেঁচে যায় চালক

কল্যাণপুর ২২ জানুয়ারি : নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই গাড়ি ছিটকে খাদে পড়ল। ওই ঘটনায় আহত হয়েছে চালক। ওই ঘটনায় কল্যাণপুর থানা এলাকার অমর কলোনিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে আনুমানিক দশটা নাগাদ বাগান বাজারে সিমেন্ট খালি করে শিলং যাবার পথে কল্যাণপুর থানা এলাকার অমরকলোনিতে চালকের অসাবধানতায় কারণে মূল সড়ক থেকে কিছুটা দূরে পালটি খেয়ে খাদে পরে গিয়েছে। স্থানীয় মানুষ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে। জনমনে বেশ আতঙ্ক তৈরি হয়। রাতেই ঘটনাস্থলে ছুটে গিয়েছে কল্যানপুর থানার পুলিশ। সিমেন্ট বোঝাই গাড়ির সামনের অংশের বেশ ক্ষতি হয়।

আরও জানা গিয়েছে, ওই ঘটনায় আহত হয়েছে চালক আসাদুল হক (৩০)। চালকের বাড়ি আসাম বরপেটা । আজ বুধবার সকালে ঘটনা প্রত্যক্ষ করতে মানুষের ভিড় জমে যায় অমর কলোনি এলাকায় । অল্পতে প্রাণে রক্ষা পায় চালক। গাড়িটি শিলং থেকে সিমেন্ট বোঝাই করে কল্যাণপুরের বাগান বাজারে এসেছিল। ঘটনায় জনমনে রাতেই আতঙ্ক তৈরি হয়।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top