News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই বাজারে শহীদ দিবস পালিত হবে ১৩ জানুয়ারি
Image

খোয়াই বাজারে শহীদ দিবস পালিত হবে ১৩ জানুয়ারি

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১২ জানুয়ারি:
খোয়াই সিঙ্গিছড়া ২নং বাজারে সোমবার পালিত হবে শহীদ দিবস। এজন্য চলেছে প্রস্তুতি। ২০০২ সালের ১৩ই জানুয়ারি, খোয়াই সিঙ্গিছড়া ২ নং বাজারে পৌষসংক্রান্তির বাজারে উগ্রপন্থীদের এলোপাথাড়ি গুলিতে ১৬টি তরতাজা প্রাণ নিভে গিয়েছিল। রক্তের বন্যায় ভেসে গিয়েছিল গোটা বাজার। সেই ভয়াবহ দিনটি আজও স্মরণ করে চোখের জল ফেলে এই এলাকার এলাকাবাসীরা সহ গোটা খোয়াইবাসী। আজও সেই দিনের কথা মনে পড়লে গা শিহরণ দিয়ে ওঠে সকলের।

সেই ভয়াবহ দিনটিতে স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে উঠেছিল আকাশ বাতাস। আজ ২৩ বছর পর পৌষ সংক্রান্তির ঠিক আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এইরকম প্রতিক্রিয়াই দিলেন সেই বীভৎস ঘটনার প্রত্যক্ষদর্শীরা। সেখানে গিয়ে দেখা গেল সেই দিন প্রাণ যাওয়ার ১৬ জনের নামে শহীদ বেদী তৈরি হচ্ছে।

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top