News Flash

Image

পিটিয়ে স্ত্রীর হাত ভেঙে দেন আইএএস স্বামী

আগরতলা, ১২ জানুয়ারি : বিলোনিয়ার অতিরিক্ত জেলাশাসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আগরতলায় রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হলেন তাঁর স্ত্রী। আজ সাংবাদিক সম্মেলন করে অভিযোগগুলো সকলের সামনে তুলে ধরেন তিনি।

প্রসঙ্গত, আজ আগরতলার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে আইএএস স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেন স্ত্রী। তিনি পেশায় ডাক্তার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেন তিনি।

তিনি জানিয়েছেন, ২০২২ সালে তাদের বিয়ে হয়েছিল। বিয়ের পর মাত্র ৩ মাস একসাথে ছিলেন তারা। তারপর থেকে তাদের মধ্যে অশান্তি শুরু হয়। তাঁর শ্বশুরবাড়ি থেকে বিয়ের আগেও বিভিন্ন কিছু দেওয়ার দাবি করা হয়েছিল। বিয়ের পরেও সময়ের সাথে সাথে পণ হিসেবে বিভিন্ন জিনিস দাবি করার মাত্রা বাড়তে থাকে। এই বিষয়ে তাঁর সাথে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন অনেক খারাপ ব্যবহার করেছিল বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, সম্প্রতি আইএএস স্বামী পিটিয়ে স্ত্রীর হাত ভেঙে দেন। কিন্তু আইএএস অফিসারের নাম শুনে বিলোনিয়া থানার পুলিশ মামলা নিতে রাজি হয়নি। তাই ভাঙ্গা হাত নিয়ে বিলোনিয়ার অতিরিক্ত জেলাশাসকের স্ত্রী বিচারের আশায় আগরতলায় রাজ্য মহিলা কমিশনে হাজির হন।

মহিলা কমিশনে স্বামীর বিরুদ্ধে নালিশ জানিয়েছেন তিনি, পাশাপাশি সাংবাদিকদের মাধ্যমে সকলের সামনে ঘটনাটি তুলে ধরেছেন।

Releated Posts

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top