News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি গৌহাটি হাইকোর্টের
Image

অসমে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি গৌহাটি হাইকোর্টের

গুয়াহাটি, ১২ জানুয়ারি (হি.স.) : অসমে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া চালিয়ে যেতে অনুমতি দিয়েছে গৌহাটি হাইকোর্ট। রাজ্যের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে নতুন সীমানা পুনর্নিৰ্ধারণ (ডিলিমিটেশন) প্রক্রিয়ায় আইনি জটিলতা রয়েছে এবং অসম পঞ্চায়েত আইনের নিয়ম লঙ্ঘনের অভিযোগে গৌহাটি হাইকোর্টে একাধিক রিট পিটিশন দায়ের করা হয়েছিল। রিট পিটিশনে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া বন্ধ করতে এবং চূড়ান্ত ডিলিমিটেশন তালিকা বাতিল করার জন্য অন্তর্বর্তীকালীন স্থগিত চেয়েছিলেন আবেদনকারীরা।

গুয়াহাটি উচ্চ আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, রাজ্য নির্বাচন কমিশন, আবেদনকারীগণ তাঁদের স্ব-স্ব যুক্তি উপস্থাপন করেছেন। সকলের যুক্তি শুনে এবং রিট আবেদনগুলির পর্যালোচনা করে এগুলিতে কোনও সারবত্তা নেই বলে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া চালিয়ে যেতে বলেছে উচ্চ আদালত।

প্রদত্ত রায়ে আদালত স্পষ্ট করেছে, ২০২৪ সালের ১৭ ডিসেম্বরের আদেশ শুধুমাত্র নয়টি নির্দিষ্ট রিট পিটিশনারদের জন্য প্রযোজ্য, অন্যান্য মুলতুবি মামলাগুলিকে সেগুলি প্রভাবিত করে না। নির্ধারিত সময়সীমার মধ্যে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার সাংবিধানিক আদেশকে স্বীকৃতি দিয়ে আদালত একইভাবে উদ্বেগ ব্যক্তকারী নতুন রিট পিটিশনগুলির পর্যালোচনা করেছে।

Releated Posts

উপর সুবনসিরিতে নতুন করে চিনা সেনার অনুপ্রবেশের খবর খারিজ করলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ৭ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশের উপর সুবনসিরি জেলায় চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র নতুন করে অনুপ্রবেশের অভিযোগ…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য নতুন ত্রাণ প্যাকেজ ঘোষণা, ৯ আগস্ট থেকে শুরু হবে ক্ষয়ক্ষতির সমীক্ষা

গুয়াহাটি, ৭ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ঘোষিত ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচির বাস্তবায়ন ইতিমধ্যেই শুরু হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক, ধনশিরি (দক্ষিণ) নদী ঘিরে নতুন সতর্কতা জারি

গুয়াহাটি, ৭ আগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ধনশিরি (দক্ষিণ) নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় গোলাঘাট জেলায়…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

অসমে রেললাইনে ধস, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যাহত ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের রেল যোগাযোগ

গুয়াহাটি, ৬ আগস্ট (আইএএনএস): অসমের ডিমা হাসাও জেলার নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে প্রবল বর্ষণে রেললাইনের নীচের মাটি ধসে…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top