News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর-পূর্বাঞ্চল ভিত্তিক বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জনকারীদের সংবর্ধনা
Image

উত্তর-পূর্বাঞ্চল ভিত্তিক বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জনকারীদের সংবর্ধনা

ধর্মনগর, ১২ জানুয়ারি : উত্তর-পূর্বাঞ্চল ভিত্তিক বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জনকারী ছাত্রদের শনিবার ধর্মনগর রেলস্টেশনে সংবর্ধনা জানানোর আয়োজন করা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি ধর্মনগরে জেলাভিত্তিক বিজ্ঞান মেলায় অনুষ্ঠিত হয়েছিল। এই বিজ্ঞান মেলায় প্রথম স্থান অধিকার করার পর রাজ্যভিত্তিক বিজ্ঞান মেলায় কৃতিত্ব প্রদর্শন করে পরবর্তীতে গৌহাটিতে অনুষ্ঠিত উত্তর-পূর্বাঞ্চল ভিত্তিক বিজ্ঞান মেলায় ধর্মনগর মহকুমার নয়াপাড়া ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং গোল্ডেন ভ্যালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা অংশ নিয়ে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে।

গত ১০ জানুয়ারি গৌহাটিতে চার দিনব্যাপী অনুষ্ঠিত এই বিজ্ঞান মেলার ফলাফল প্রকাশিত হয়। বিজয়ী ছাত্ররা শনিবারে বিমানযোগে গৌহাটি থেকে আগরতলা পৌঁছানোর পর রেলপথে রাতে ধর্মনগরে পৌঁছায়। রেল স্টেশনে তাদের সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন নয়াপাড়া ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং গোল্ডেন ভ্যালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষগণ।

বিজয়ীদের চন্দনের ফোঁটা ও ফুলের তোড়া দিয়ে ছাত্রদের স্বাগত জানানো হয়, যা মুহূর্তটিকে আনন্দ ও গৌরবে ভরিয়ে তোলে।

Releated Posts

শিক্ষার অধিকার রক্ষা ও শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনের ডাক এসএফআই-এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতি, শিক্ষক সংকট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 23, 2026

হাফলং স্কুলে মিড-ডে মিলের চাল নিয়ে বিতর্ক, নিম্নমানের খাদ্যশস্যের অভিযোগে সরব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন: উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লকের হাফলং এলাকার একটি বিদ্যালয়ে মিড-ডে মিলের জন্য সরবরাহ করা…

ByByReshmi Debnath Jun 23, 2026

ফের ৯ দফা দাবির সমর্থনে ২৪ জুন থেকে রেল ও জাতীয় সড়ক অবরোধের ঘোষণা আত্মসমর্পণকারী সংগঠনগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দাবি পূরণের দাবিতে আগামী ২৪ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য…

ByByReshmi Debnath Jun 22, 2026

পানিসাগরের রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ মানুষ

আগরতলা, ২২ জুন : উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগকে ঘিরে একের পর এক গুরুতর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026
Scroll to Top