News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বামপন্থী গণসংগঠনের ডাকে ১১ই জানুয়ারি রাজভবন অভিযান জনজাতিদের স্বার্থে নয়, এটি সিপিআইএমের অস্তিত্ব রক্ষার লড়াই : বিজেপি
Image

বামপন্থী গণসংগঠনের ডাকে ১১ই জানুয়ারি রাজভবন অভিযান জনজাতিদের স্বার্থে নয়, এটি সিপিআইএমের অস্তিত্ব রক্ষার লড়াই : বিজেপি

বিলোনিয়া, ৯জানুয়ারি : গণমুক্তি পরিষদ সহ অন্যান্য বামপন্থী গণসংগঠনের ডাকে ১১ই জানুয়ারি রাজভবন অভিযানকে, সিপিআইএমের অস্তিত্ব রক্ষার লড়াই বলে আখ্যায়িত করে সাংবাদিক সম্মেলনে তীব্র কটাক্ষ করলেন বিজেপি দক্ষিণ জেলা কমিটির সভাপতি শংকর রায়। এই লড়াই জনজাতিদের স্বার্থে নয় বলে দাবি করলেন বিজেপি নেতৃত্ব।

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ জেলা বিলোনিয়া বিজেপি কার্যালয় অটল ভবনে আয়োজিত হয় সাংবাদিক সম্মেলন। সন্মেলনে বিজেপি দক্ষিণ জেলা কমিটির সভাপতি শংকর রায় ছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য কমিটির সহ সভাপতি থায়ু মগ, মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক উপেন্দ্র দেববর্মা, দক্ষিণ পিলাক জেলার জনজাতি মোর্চার সভাপতি নিরঞ্জন ত্রিপুরা, এছাড়া ছিলেন জনজাতি মোর্চার রাজ্য কমিটির আইটি ইনচার্জ।

সাংবাদিক সম্মেলনে জেলা বিজেপি কমিটির সভাপতি শংকর রায় বলেন , জনজাতি এই নামটা বিজেপির দেওয়া, বাম আমলে উপজাতি হিসাবে আখ্যায়িত করা হতো, জনজাতিদের যদি ধ্বংস করে থাকে সেটা হলো সিপিআইএম, ২০ টি এসটি সিট জয়ের লক্ষ্যে রাজনৈতিক স্বার্থে মুর্খ বানাও গরীব বানাও এই নীতি ছিল সিপিআইএমের। আসলে এই অভিযান জনজাতিদের স্বার্থে নয়।

এই ছাড়া এই দিন জেলা সভাপতি ছাড়াও মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক উপেন্দ্র দেববর্মা বিজেপি সরকার ক্ষমতায় আসার পর জনজাতিদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান তুলে ধরে বলেন, বিজেপি সরকারের আমলে জাতি উপজাতি একসাথে মিলেমিশে বাস করছে। রাজ্যে শান্তি ও সদভাব বজায় আছে। সিপিআইএম যে অপপ্রচার চালাচ্ছে জনজাতিদের জন্য উন্নয়ন হয়নি তা মিথ্যা কথা। বিজেপি সরকার জনজাতিদের স্বার্থে কাজ করছে বলে বিরোধীতার চেষ্টা করছে বলে অভিমত ব্যক্ত করেন জনজাতি মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক।

Releated Posts

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top