News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিখোঁজ নাবালিকাকে ফিরিয়ে আনতে গেলে মেয়ের পরিবারের উপর হামলা, আহত তিন, থানায় মামলা
Image

নিখোঁজ নাবালিকাকে ফিরিয়ে আনতে গেলে মেয়ের পরিবারের উপর হামলা, আহত তিন, থানায় মামলা

খোয়াই, ৯ জানুয়ারি : নিখোঁজ নাবালিকাকে ফিরিয়ে আনতে গেলে মেয়ের পরিবারের উপর আঘাত করল ছেলের বাড়ির সদস্যরা। এতে আহত হয়েছেন তিনজন। 

ঘটনার বিবরনে প্রকাশ, গত ৬ জানুয়ারি খোয়াই চেবড়ি এলাকার বাসিন্দা গোপাল দাস’র নাবালিকা কন্যা পরীক্ষা দিতে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরদিন ৭ জানুয়ারি নাবালিকার পরিবারের পক্ষ থেকে খোয়াই মহিলা থানায় নিখোঁজ ডাইরি করা হয়। পড়ে নাবালিকার পরিবার জানতে পারে মেয়েটিকে কমলপুর থানাধীন কার্তিকগ্রাম এলাকায় নিয়ে আসা হয়েছে। তারা ৮ জানুয়ারি পুলিশ নিয়ে কার্তিকগ্রাম গেলে মেয়ে আছে বলে স্বীকার করতে চায়নি। বাধ্য হয়ে তারা ফিরে যায়। এদিকে আজ মেয়ের বাবা গোপাল দাস, মা গীতা দাস ও ভাই বিজয় দাস কার্তিকগ্রাম যায়। তারা গিয়ে দেখে তাদের মেয়েকে ভরত শতনামি (পিতা রঞ্জিত শতনামি )’র সাথে বিবাহ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তখন মেয়ের অভিবাবক জানায় তারা এখন মেয়েকে নিয়ে যাবে। পড়ে প্রাপ্তবয়স্ক হলে বিবাহ দেবে।

এই নিয়ে দুপক্ষে কথা কাটাকাটি হলে ছেলের পক্ষ মেয়ের পক্ষের উপর হামলে পড়ে বলে অভিযোগ। তাদের আক্রমণে গোপাল দাস, তার স্ত্রী গীতা দাস ও ছেলে বিজয় দাস ‘র উপর লাঠি নিয়ে সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়। তিনজন এতে গুরুতর আহত হয়। এদিকে গোপাল দাস ‘র বড় ছেলে সেই খবর পেয়ে কমলপুর থানা থেকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে ভরত সৎনামি ‘র পক্ষের লোকেরা পালিয়ে যায়। এদিকে আহতদের কমলপুর বিএসএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে গোপাল দাস ও গীতা দাস ‘র আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে ধলাই জেলা হাসপাতালে রেফার করা হয়। এদিকে পুলিশ ভরত সৎনামি ও নাবালিকা কন্যাকে থানায় নিয়ে আসে। জানা যায় সামাজিক যোগাযোগের মাধ্যম থেকেই দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে। জানা যায় গোপাল দাস ‘র পরিবারের পক্ষ থেকে ভরত সৎনামির পরিবারের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হচ্ছে।

Releated Posts

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

বিশালগড়ের মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্র, আগরতলা রেলস্টেশন থেকে উদ্ধার

বিশালগড়, ২২ সেপ্টেম্বর: বিশালগড় হাই মাদ্রাসা, করইমুড়া থেকে তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মাদ্রাসা…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top