News Flash

Image

বেআইনী মদের কারখানায় পুলিশি অভিযান

কৈলাসহর, ৯ জানুয়ারি :  বেআইনী মদের বিরুদ্ধে ঊনকোটি জেলা সদর কৈলাসহরে পুলিশী অভিযান জোরদার করা হয়েছে।  বৃহস্পতিবার সকালে কৈলাসহরের ছনতৈল এবং চা-বাগিচা এলাকায় জেলা পুলিশ প্রশাসনের নির্দেশে পুলিশ ও গোয়েন্দা বিভাগ এক অভিযান চালায়। সংশ্লিষ্ট এলাকায় দু’টি মদের বে-আইনী কারখানা গুড়িয়ে দেয় পুলিশ। সবমিলিয়ে প্রায় সাত হাজার লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধ ঠেক এর সঙ্গে যুক্তরা পালিয়ে যায়। ফলে কাউকে গ্ৰেপ্তার করা যায়নি।
       
সাম্প্রতিককালে মাতাল ও মদের বাড়বাড়ন্তে উদ্বেগ দেখা দেয় স্থানীয়দের মধ্যে। আজকের এই পুলিশী অভিযানের ফলে কিছুটা হলেও স্বস্তি এসেছে বৈকি। এদিকে সাধারণ প্রশাসনের আবগারি দপ্তর থাকলেও তাদের তৎপরতা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। আবগারি বিভাগের সক্রিয়তার প্রয়োজন বলে মনে করেন শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকরা।

Releated Posts

জিন্সপ্যান্টের পকেটে লুকিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, চুরাইবাড়িতে ১,২০০ বোতল এসকফ সিরাপ জব্দ

নিজস্ব প্রতিনিধি,  আগরতলা, ২২ জুন:নেশা পাচারে নতুন কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হলো না। জিন্স প্যান্টের পকেটে লুকিয়ে…

ByByReshmi Debnath Jun 23, 2026

জিবি হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবার দাবিতে সিপিআই(এম)-এর ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানোন্নয়নসহ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিতে…

ByByReshmi Debnath Jun 23, 2026

থলিবাড়ি এডিসি ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই, আগুন লাগার কারণ নিয়ে রহস্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  থলিবাড়ি এডিসি ভিলেজের বাঙ্গালপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের দুইটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই…

ByByReshmi Debnath Jun 23, 2026

সাব্রুম রেলস্টেশন থেকে দুই বাংলাদেশি যুবক গ্রেপ্তার, আদালতে পেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্রুম রেলস্টেশন এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top