News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে গুলির লড়াই 
Image

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে গুলির লড়াই 

সুকমা, ৯ জানুয়ারি (হি.স.): ছত্তিশগড়ে আবারও নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে গুলির লড়াই। বৃহস্পতিবার সকাল থেকে ছত্তিশগড়ের সুকমা ও বিজাপুর জেলার সীমান্তে এই গুলির লড়াই শুরু হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এনকাউন্টারে ৩ জন নকশাল নিহত হয়েছে।

সুকমার পুলিশ সুপার কিরণ চহ্বান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন সকাল থেকেই নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে গুলির লড়াই চলছে। নিরাপত্তা বাহিনী তল্লাশি চালাচ্ছে। সুকমা ও বিজাপুর জেলার সীমান্তবর্তী নকশাল প্রভাবিত এলাকায় নকশালদের উপস্থিতির খবর পেয়ে তল্লাশি অভিযানে রওনা হয়েছিল নিরাপত্তা বাহিনী। সেই সময় নকশালরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালাতে শুরু করে। বাহিনীও পাল্টা গুলি চালাতে থাকে। এখনও গুলির লড়াই চলছে বলে জানা গেছে।

Releated Posts

‘মহিলাদের নিয়ে রাহুল গান্ধীর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন স্পষ্ট’, মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান রিজিজুর

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): মহিলারা স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশের সুযোগ না পেলে কোনও দেশই প্রকৃত উন্নতি করতে পারে…

ByByNews Desk Aug 8, 2026

সাইবার প্রতারণায় ‘মানি মিউল’ অ্যাকাউন্টের ব্যবহার, তামিলনাড়ু জুড়ে পুলিশের বড়সড় অভিযান

চেন্নাই, ৮ আগস্ট (আইএএনএস): অনলাইন আর্থিক প্রতারণায় চুরি করা টাকা গ্রহণ, স্থানান্তর ও গোপন করতে ব্যবহৃত ‘মানি মিউল’…

ByByNews Desk Aug 8, 2026

রাঁচিতে ছাত্র বিক্ষোভে উত্তেজনা, আইসা নেত্রী নেহা বোরার মুখে কালি ছোড়া, যুবক আটক

রাঁচি, ৭ আগস্ট(আইএএনএস) : ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদের বিক্ষোভ মিছিল চলাকালীন শুক্রবার রাঁচিতে…

ByBySandeep Biswas Aug 7, 2026

মধ্যপ্রদেশে শিশুদের অধিকার লঙ্ঘনের দুই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিল মানবাধিকার কমিশন

নয়াদিল্লি/ভোপাল, ৭ আগস্ট (আইএনএস): মধ্যপ্রদেশে স্কুলপড়ুয়া শিশুদের সঙ্গে জড়িত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রকাশিত দুটি সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিতভাবে…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top