News Flash

  • Home
  • বিদেশ
  • লস এঞ্জেলসে বিধ্বংসী দাবানলে মৃত্যু পাঁচ জনের
Image

লস এঞ্জেলসে বিধ্বংসী দাবানলে মৃত্যু পাঁচ জনের

লস এঞ্জেলস, ৯ জানুয়ারি (হি. স.) : আমেরিকার লস এঞ্জেলসে বিধ্বংসী দাবানলে পাঁচ জনের মৃত্যু হয়েছে। প্রায় ১০০০ বাড়ি ভস্মীভূত হয়েছে। প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী পাহাড়ি এলাকা প্যালিসেডস, ইটন এবং হার্স্ট এলাকায় দাবানলের প্রভাব সবচেয়ে বেশি। লস এঞ্জেলসে দাবানলের কারণে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন হলিউডের অনেক তারকা। তাঁরা তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

দাবানল নিয়ে সংগীতশিল্পী ও ‘দিস ইজ আস’-এর অভিনেত্রী ম্যান্ডি মুর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। মুর লিখেছেন, আগুন থেকে বাঁচতে তিনি তাঁর সন্তান ও পোষ্যদের নিয়ে দ্রুত এলাকা ছেড়েছেন।

এমি পুরস্কারজয়ী অভিনেতা জেমস উডস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবানলের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, প্যালিসেডস এলাকায় অবস্থিত তাঁর বাড়ির কাছে গাছপালা ও ঝোপঝোড় আগুনে পুড়ছে। সে সময় তিনি নিরাপদে সরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। দাবানলের কারণে পামেলা অ্যান্ডারসনের ‘দ্য লাস্ট শোগার্ল’-এর প্রিমিয়ার বাতিল করা হয়েছে।

Releated Posts

থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলা, নিহত ৮, আহত ৩০-এর বেশি; অভিযুক্ত ১৪ বছরের ছাত্র

ব্যাংকক, ৭ আগস্ট(আইএএনএস): থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের…

ByBySandeep Biswas Aug 7, 2026

সীমান্ত সমস্যা নিয়ে ভারত-চীনের বৈঠক, প্রকৃত নিয়ন্ত্রণরেখা পরিস্থিতি পর্যালোচনা

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গঠন এবং আন্তঃসীমান্ত সহযোগিতা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

কাশিমপুর কারাগারে রাজনৈতিক বন্দিদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, সরব বাংলাদেশের আওয়ামী লীগ

ঢাকা, ৭ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের গাজীপুর জেলার কাশিমপুর হাই সিকিউরিটি সেন্ট্রাল জেলে রাজনৈতিক বন্দিদের সঙ্গে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

গুরুত্বপূর্ণ খনিজ, ওষুধ ও উৎপাদন খাতে সহযোগিতা বাড়াতে সম্মত ভারত-দক্ষিণ আফ্রিকা

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): গুরুত্বপূর্ণ খনিজ (ক্রিটিক্যাল মিনারেল), ওষুধশিল্প এবং উৎপাদন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে আলোচনা করেছে…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top