News Flash

Image

গভীর জঙ্গল থেকে নর কঙ্কাল উদ্ধার

চুরাইবাড়ি, ৭ জানুয়ারি : গভীর জঙ্গল থেকে নর কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মঙ্গলবার সাত সকালে উত্তর জেলার চুড়াইবাড়ি থানাধীন লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের খেরেংজুড়ি ৩ নং ওয়ার্ডের গভীর জঙ্গল থেকে উদ্ধার হয় নর কঙ্কাল। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে চুরাই বাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।চুরাই বাড়ি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। স্থানীয় অর্চনা নাথ জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়েছিলেন। সেখানেই তিনি নর কঙ্কাল পড়ে থাকতে দেখেন। পরবর্তী সময়ে গ্রামে এসে প্রত্যেককে ঘটনাটি জানালে এলাকাবাসীরা ছুটে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করেন।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করেছেন। জানা যায় কয়েক বছর পূর্বে লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের খেরেংজুড়ি এলাকায় মামার বাড়িতে বসবাস করত রানু নাথ নামে এক ব্যক্তি। যদিও রানু নাথের বাড়ি ধর্মনগর কালিকাপুর জেল সংলগ্ন এলাকায়। ২০২২ সালের ১৬ মে নিখোঁজ হয়ে যায় রানু নাথ। তারপর তার আর কোন হদিশ পাওয়া যায় নি। এলাকাবাসিদের ধারনা এই নর কঙ্কাল রানু নাথের হতে পারে। পুলিশ নরকঙ্কালটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top