News Flash

  • Home
  • প্রধান খবর
  • এক দফায় দিল্লিতে ভোট ৫ ফেব্রুয়ারি, গণনা ওই মাসের ৮ তারিখ
Image

এক দফায় দিল্লিতে ভোট ৫ ফেব্রুয়ারি, গণনা ওই মাসের ৮ তারিখ

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): দিল্লিতে একদফায় হবে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। দিল্লিতে ভোটগ্রহণ হবে ৫ ফেব্রুয়ারি, গণনা হবে ৮ ফেব্রুয়ারি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। নতুন দিল্লির বিজ্ঞান ভবনের প্লেনারি হলে অনুষ্ঠিত হয় এই সাংবাদিক সম্মেলন।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, দিল্লিতে ভোটগ্রহণ হবে ৫ ফেব্রুয়ারি, গণনা হবে ৮ ফেব্রুয়ারি। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি।

উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে। নিয়ম অনুযায়ী, ওই সময়ের মধ্যেই নতুন বিধানসভার সদস্যদের নির্বাচিত করতে হবে। সোমবারই দিল্লি-সহ একাধিক রাজ্যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আগেই শোনা গিয়েছিল যে, ভোটার তালিকা প্রকাশের পরে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। সেই মতো মঙ্গলবার দিল্লির বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন।

দিল্লির বিধানসভা ভোটে লড়াই এ বার মূলত ত্রিমুখী। শাসকদল আম আদমি পার্টি (এএপি)-র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বিজেপি এবং কংগ্রেসের। গত বিধানসভা ভোটে ৬২টি আসনে জয়ী হয়েছিল এএপি। মাত্র ৮টি আসনে জয়ী হয় বিজেপি। কংগ্রেস খাতা খুলতে পারেনি। তবে ১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত একটানা দিল্লির বিধানসভা ভোটে জয়ী হয়েছিল কংগ্রেস। তারপর থেকে জয়ী হয়ে আসছে এএপি। এবার দিল্লিতে জিততে মরিয়া বিজেপি।

Releated Posts

কুনো জাতীয় উদ্যানে ‘চিতা মিত্র’দের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ভোপাল, ২২ জুন : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান সফর শেষে ‘চিতা মিত্র’ এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মতবিনিময়…

ByByNews Desk Jun 22, 2026

৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ পশ্চিমবঙ্গে, জোর কর্মসংস্থান, কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন…

ByByNews Desk Jun 22, 2026

মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের

উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…

ByByNews Desk Jun 22, 2026

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top