News Flash

  • Home
  • দিনের খবর
  • মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, মঙ্গলবারই দিল্লিতে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা
Image

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, মঙ্গলবারই দিল্লিতে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ সাংবাদিক সম্মেলন করে দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। নতুন দিল্লির বিজ্ঞান ভবনের প্লেনারি হলে অনুষ্ঠিত হবে সাংবাদিক সম্মেলন।

আগামী ১৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে। নিয়ম অনুযায়ী, ওই সময়ের মধ্যেই নতুন বিধানসভার সদস্যদের নির্বাচিত করতে হবে। সেই হিসাবে ভোটপ্রক্রিয়া ১৫ ফেব্রুয়ারির মধ্যেই শেষ হওয়ার কথা। সোমবারই দিল্লি-সহ একাধিক রাজ্যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আগেই শোনা গিয়েছিল যে, ভোটার তালিকা প্রকাশের পরে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। সেই মতো দিল্লির বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন।

দিল্লির বিধানসভা ভোটে লড়াই এ বার মূলত ত্রিমুখী। শাসকদল আম আদমি পার্টি (এএপি)-র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বিজেপি এবং কংগ্রেসের। গত বিধানসভা ভোটে ৬২টি আসনে জয়ী হয়েছিল এএপি। মাত্র ৮টি আসনে জয়ী হয় বিজেপি। কংগ্রেস খাতা খুলতে পারেনি। তবে ১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত একটানা দিল্লির বিধানসভা ভোটে জয়ী হয়েছিল কংগ্রেস। তার পর থেকে জয়ী হয়ে আসছে এএপি। এবার দিল্লিতে জিততে মরিয়া বিজেপি।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top