News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জ্বালানি মজুত কেন্দ্র স্থাপনের জন্য উচ্ছেদ অভিযান সেকেরকোট চা বাগান এলাকায়
Image

জ্বালানি মজুত কেন্দ্র স্থাপনের জন্য উচ্ছেদ অভিযান সেকেরকোট চা বাগান এলাকায়

আগরতলা, ৪ জানুয়ারি: আইওসিএল প্রজেক্টের জন্য খাস ভূমিতে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করলো প্রশাসন। কিছু দিন পূর্বে প্রসাশনের পক্ষ থেকে ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই তাতে কর্নপাত করেননি।

প্রসঙ্গত, সেকেরকোট রেল স্টেশন সংলগ্ন আইওসিএলের জ্বালানি তেল মজুতের কাজ চলছে দ্রুত গতিতে। এই জ্বালানী তেল মজুত করতে আইওসিএল প্রজেক্টের জন্য চওড়া রাস্তার প্রয়োজন। এই রাস্তা চৌড়া করতে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে সেকেরকোট চা বাগান চৌমুহনী থেকে আইওসিএল প্রজেক্ট পর্যন্ত রাস্তা তৈরি করার কাজ শুরু হয়েছে। গত কয়েক মাস আগে আর সেই রাস্তার কাজ সম্পন্ন করতে সেকেরকোট চা বাগান চৌমুহনীর দোকান মালিকদের কে বেশ কয়েকদিন আগে তাদের দোকান তুলে নিতে বলা হয়েছিল। পরে সরকারি ভাবে নোটিশ জারি করা হয়েছিল কিন্তু তারপরেও  দোকানদারেরা তাদের দোকান ছাড়েনি। অবশেষে আজ দুপুরে সদর মহকুমা প্রশাসনের পক্ষে ডুকলী রেভিনিউ সার্কেল এর ডিসিএম এবং বিক্রমনগর এর তহসিলদার পুলিশের সহযোগিতা নিয়ে সেকেরকোট চা বাগান স্থিত  বিভিন্ন দোকানে উচ্ছেদ অভিযান শুরু করেন।

এদিকে উচ্ছেদকৃতদের অভিযোগ, সরকারের তরফ থেকে পুর্নবাসনের ব্যবস্থা না করে তাদের দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। অতিসত্বর তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক না হলে অন্যত্র পুর্নবাসনের ব্যবস্থা করা হোক। 

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top