News Flash

  • Home
  • দিনের খবর
  • গ্রামীণ ভারত মহোৎসবের সূচনা করলেন প্রধানমন্ত্রী, মত বিনিময় কারিগরদের সঙ্গে
Image

গ্রামীণ ভারত মহোৎসবের সূচনা করলেন প্রধানমন্ত্রী, মত বিনিময় কারিগরদের সঙ্গে

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার দুপুরে নতুন দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে ‘গ্রামীণ ভারত মহোৎসব, ২০২৫’-এর সূচনা করেছেন। প্রধানমন্ত্রী মোদী কারিগরদের সঙ্গে মতবিনিময় করেছেন, তাঁদের শিল্পকলা চাক্ষুস করেছেন। ৪-৯ জানুয়ারি, এই মহোৎসব অনুষ্ঠিত হবে। এই মহোৎসবের থিম হল ‘বিকশিত ভারত ২০৪৭-এর জন্য একটি স্থিতিস্থাপক গ্রামীণ ভারত গড়ে তোলা’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাবার্ডের চেয়ারপার্সন শাজি কেভি ‘গ্রামীণ ভারত মহোৎসব ২০২৫’-এ সম্মান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেছেন, “২০২৫ সালের শুরুতে গ্রামীণ ভারত মহোৎসবের এই জমকালো অনুষ্ঠান ভারতের উন্নয়ন যাত্রার সূচনা করছে। আমি এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য নাবার্ড এবং অন্যান্য সহকর্মীদের অভিনন্দন জানাই৷” প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “লক্ষ লক্ষ গ্রামের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাচ্ছে। এখন জনতা ১.৫ লক্ষেরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দিরে স্বাস্থ্য পরিষেবার জন্য আরও ভাল বিকল্প পাচ্ছে। ডিজিটাল প্রযুক্তির সাহায্যে আমরা দেশের সেরা ডাক্তার এবং হাসপাতালগুলিকে গ্রামের সাথে সংযুক্ত করেছি এবং টেলিমেডিসিনের সুবিধা নিয়েছি। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ যে অর্থনৈতিক নীতিগুলি যেন গ্রামের কথা মাথায় রেখে তৈরি করা হয়।”

Releated Posts

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026

সীতাপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

সীতাপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের সীতাপুরে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অবধ রাম ওরফে ভোলে শঙ্করকে ১২…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top