News Flash

  • Home
  • দেশ
  • কেরলও পেল নতুন রাজ্যপাল, শপথ নিলেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর
Image

কেরলও পেল নতুন রাজ্যপাল, শপথ নিলেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর

তিরুবনন্তপুরম, ২ জানুয়ারি (হি.স.): নতুন রাজ্যপাল পেল কেরল, বৃহস্পতিবার কেরলের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। সম্প্রতি কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে বিহারের রাজভবনে পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার বিহারের রাজ্যপাল হিসেবে শপথ নেন আরিফ মহম্মদ খান। আর বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে কেরলের রাজ্যপাল করে পাঠানো হয়। এদিন আরলেকরও শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার সকালে রাজভবনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে কেরলের রাজ্যপাল হিসেবে শপথবাক্য পাঠ করান কেরল হাইকোর্টের প্রধান বিচারপতি নীতিন মধুকর জামদার। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও কেরল মন্ত্রিসভার সদস্যরা, কংগ্রেস সাংসদ শশী থারুর, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস প্রমুখ।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top