News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্পেস ডকিংয়ে দক্ষতা অর্জনকারী চতুর্থ দেশ হতে চলেছে ভারত : অমিত শাহ
Image

স্পেস ডকিংয়ে দক্ষতা অর্জনকারী চতুর্থ দেশ হতে চলেছে ভারত : অমিত শাহ

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.): মহাকাশে পাড়ি দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা-র তৈরি আরও একটি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (পিএসএলভি)। কয়েক ঘণ্টার মধ্যেই যার পেলোডগুলি সফল ভাবে স্থাপন করা হয় পৃথিবীর কক্ষপথে।

সোমবার রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে পিএসএলভি-সি৬০ রকেটটির সফল উৎক্ষেপণ হয়েছে। ইসরো জানিয়েছে, পিএসএলভি-সি৬০-র প্রধান পেলোড হিসাবে রয়েছে দু’টি মহাকাশযান, স্পেডেক্স ১ এবং ২। এ ছাড়া রয়েছে ২৪টি সেকেন্ডারি পেলোড। যা ইসরোর বিজ্ঞানীদের ‘মহাকাশ ডকিং’ মিশনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই সাফল্যের জন্য ইসরো-কে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার এক টুইটে অমিত শাহ লিখেছেন, “স্পেস ডকিংয়ে দক্ষতা অর্জনকারী চতুর্থ দেশ হতে চলেছে ভারত। স্পেডেক্স মিশনের সফল উৎক্ষেপণে টিম ইসরোকে ধন্যবাদ। এটি একটি দুর্দান্ত সাফল্য, যা মহাকাশ ডকিং প্রযুক্তিতে ভারতকে নতুন পথ খুলে দেয়।”

Releated Posts

সরকারের কাজকে ‘ইনোভেশন ল্যাব’ হিসেবে দেখেন মোদি, তুলে ধরা হল একাধিক প্রশাসনিক উদ্যোগ

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ‘চিন্তন শিবির’ আয়োজনের মধ্যেই ‘মোদি স্টোরি’ নামে একটি…

ByByNews Desk Sep 23, 2026

সিইসির জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইল কংগ্রেস, ‘একতরফা’ কাজের অভিযোগ

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর: মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করল কংগ্রেস। নির্বাচন কমিশনকে…

ByByNews Desk Sep 23, 2026

এসআইআর বিতর্কে নির্বাচন কমিশনের সাফাই, ‘মতপার্থক্য স্বাভাবিক, সাম্প্রতিক সব সিদ্ধান্ত সর্বসম্মত’

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অভ্যন্তরীণ মতপার্থক্যের অভিযোগের মধ্যে বুধবার নিজেদের অবস্থান…

ByByNews Desk Sep 23, 2026

‘নিজের পাশাপাশি সমাজের জন্য কাজ করুন’, স্নাতকদের বার্তা রাষ্ট্রপতি মুর্মুর

বদোদরা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিক্ষা ও পেশাগত দক্ষতাকে শুধু ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, সমাজ ও দেশের কল্যাণে কাজে…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top