News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানে এখনও বোরওয়েলে আটকে ছোট্ট চেতনা, উদ্ধারকাজও অব্যাহত
Image

রাজস্থানে এখনও বোরওয়েলে আটকে ছোট্ট চেতনা, উদ্ধারকাজও অব্যাহত

জয়পুর, ২৬ ডিসেম্বর (হি.স.): রাজস্থানের কোটপুটলি জেলার কিরাটপুরা গ্রামে বোরওয়েলে পড়ে যাওয়া সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে এখনও উদ্ধার করা সম্ভব হল না। তবে, শিশুকন্যাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে বৃহস্পতিবারও।

এসডিআরএফ, এনডিআরএফ এবং প্রশাসনের দলগুলি উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে৷ তবে, এখনও শিশুটি উদ্ধার না হওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। এনডিআরএফ টিমের ইনচার্জ যোগেশ কুমার মীনা বলেছেন, “পাইলিং মেশিন দিয়ে খনন করা হচ্ছিল, যেহেতু ১৫০ মিটার পর্যন্ত নেমে গিয়েছে, তারপরে একটি পাথর পাওয়া গিয়েছে, তাই আমরা পাইলিং মেশিনটি পরিবর্তন করেছি। এই মুহূর্তে ১৬০ মিটার পর্যন্ত খনন করেছি, এবং আমাদের ১৭০ মিটার গভীর পর্যন্ত খনন করতে হবে। আশা করি, আমরা আজ উদ্ধার অভিযান সম্পূর্ণ করব।”

উল্লেখ্য, বাড়ির সামনে খেলা করার সময় গত সোমবার, ২৩ ডিসেম্বর চেতনা নামে ছোট্ট শিশুকন্যাটি গভীর বোরওয়েলে পড়ে যায়। তারপর থেকেই উদ্ধারকাজ চলছে।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top