News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুশাসন বিজেপির পরিচয়, খাজুরাহে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও সূচনায় বার্তা মোদীর
Image

সুশাসন বিজেপির পরিচয়, খাজুরাহে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও সূচনায় বার্তা মোদীর

খাজুরাহ, ২৫ ডিসেম্বর (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষ উপলক্ষ্যে বুধবার মধ্যপ্রদেশের খাজুরাহে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী। কেন-বেতওয়া নদীর সংযোগকারী জাতীয় প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এটি দেশের প্রথম দুই নদীর সংযোগকারী প্রকল্প। মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশের বিভিন্ন জেলার লক্ষাধিক কৃষক পরিবার এই প্রকল্পের মাধ্যমে সেচের সুবিধা পাবেন। ওই অঞ্চলে পানীয় জলের সুবিধাও এই প্রকল্পের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষের স্মরণে প্রধানমন্ত্রী ডাক টিকিট এবং মুদ্রা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী মোদী এদিনের অনুষ্ঠানে বলেছেন, “মধ্যপ্রদেশে গত এক বছরে উন্নয়নে নতুন গতি এসেছে। আজ কোটি কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। কেন-বেতওয়া নদী সংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তরও এখানে স্থাপন করা হয়েছে। আমি এই প্রকল্পগুলির জন্য রাজ্যবাসীকে অভিনন্দন জানাতে চাই৷ ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষ পালিত হচ্ছে। এটা সুশাসনের উৎসবও…সুশাসন হল বিজেপির পরিচয়।”

Releated Posts

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

৪৮ ঘণ্টার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানাল ‘ককরোচ জনতা পার্টি’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026

কলকাতায় ৪,০০০ কোটির ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, বাংলায় ১ লক্ষ কোটির বিনিয়োগ পরিকল্পনা

কলকাতা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): কলকাতার নিউ টাউনে ২,০০০ শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতাল ও মেডিক্যাল কলেজ গড়ে তুলতে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top