News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্রেয়া ঘোষালের কনসার্ট দেখে ফেরার সময় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ
Image

শ্রেয়া ঘোষালের কনসার্ট দেখে ফেরার সময় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ

আগরতলা, ১৫ ডিসেম্বর : গতকাল রাতে অভয়নগর ব্রীজের উপর দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন একজন গাড়ি চালক। তাঁকে দ্রুত জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা কন্ট্রোল রুমে খবর দিলে সেখান থেকে দূর্ঘটনাগ্রস্থ দের সহায়তা করতে ছুটে আসেন কর্মীরা।

এদিকে পুলিশকেও এই দুর্ঘটনা সম্পর্কে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে যায়।

কন্ট্রোল রুম থেকে আসা জনৈক কর্মী জানিয়েছেন, শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।

তিনি আরো বলেন, ঘটনাস্থলে পৌঁছে তিনি আহত কাউকে পান নি। এর আগেই আহতদের জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রতক্ষ্যদর্শীদের থেকে একজন চালক আহত হওয়ার ব্যাপারে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি গাড়ি ভগবান ঠাকুর চৌমুহনী থেকে অভয়নগর এর দিকে যাচ্ছিল এবং অপরটি অভয়নগর দিকের থেকে ভগবান ঠাকুর চৌমুহনীর র দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ।

Releated Posts

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top