News Flash

Image

গভীর রাতে রহস্যজনক মৃত্যু যুবকের

আগরতলা, ১৪ ডিসেম্বর: গতকাল গভীর রাতে লরির পেছনে বাইক সহ রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা বাধারঘাট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আমতলী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতের পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন রিপন দেব। তার বাড়ি সিমনার সুন্দরটিলায়। কিন্তু সে ছোটবেলা থেকেই হাঁপানিয়া মধ্যপাড়া মামার বাড়িতে থাকেন। বাবা-মায়ের একমাত্র সন্তান রিপন। তিনি আরও বলেন, গতকাল রাত ২:৩০ টে নাগাদ খবর আসে বাধারঘাট এলাকায় রিপন দেব রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছে। সাথে সাথে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে আমতলী থানার পুলিশ। কিন্তু কিভাবে তাঁর মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত জানা যায় নি।

এদিকে, আমতলী থানার পুলিশ লরিটি আটক করলেও চালককে এখনও পায়নি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দমকলকর্মীরা তাকে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top