News Flash

  • Home
  • বিদেশ
  • চিন্ময় কৃষ্ণ দাসের কারামুক্তি চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি স্বামী পূর্ণাত্মানন্দের
Image

চিন্ময় কৃষ্ণ দাসের কারামুক্তি চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি স্বামী পূর্ণাত্মানন্দের

ঢাকা, ৭ ডিসেম্বর : চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কারামুক্তি চেয়েছেন বাংলাদেশে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কাছে চিঠি পাঠিয়ে ওই আবেদন রেখেছেন তিনি।

প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে বাংলাদেশের কারাগারে বিচারাধীন হিসেবে বন্দী রয়েছেন। তাঁর জামিনের আবেদনের শুনানি ২ জানুয়ারি পিছিয়ে গেছে। এদিকে, গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছেন। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এরই প্রতিবাদে চিন্ময় কৃষ্ণ দাস সভা করেছেন এবং এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বাংলাদেশে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে পাঠানো চিঠিতে লিখেছেন, সম্প্রতি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারামুক্তি প্রদান করলে আপনার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমরা মনে করি। আশা করি, এবিষয়ে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের আশ্বস্ত করবেন।

Releated Posts

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top