News Flash

  • Home
  • দিনের খবর
  • ১৯ তম ডুয়ার্স উৎসবে হচ্ছে না বাংলাদেশিদের স্টল
Image

১৯ তম ডুয়ার্স উৎসবে হচ্ছে না বাংলাদেশিদের স্টল

আলিপুরদুয়ার, ৭ ডিসেম্বর (হি.স.): আগামী ২ থেকে ১২ জানুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে হবে ডুয়ার্স উৎসব। শনিবার মহকুমা শাসকের দফতরের কনফারেন্স হলে ডুয়ার্স উৎসব কমিটি বৈঠকে বসে। তাতে ঠিক হয়েছে, ১৯ তম ডুয়ার্স উৎসবে হবে না বাংলাদেশিদের স্টল।

প্রতি বছর ডুয়ার্স উৎসবে বাংলাদেশের ইলিশ এবং শাড়ির স্টল অংশ নেয়। তবে এবার বর্তমান পরিস্থিতির জেরে বাংলাদেশের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়নি। সে কারণে এবার ডুয়ার্স উৎসবে ‘ব্রাত্য’ ওপার বাংলা।

২০০৫ সালে শুরু হয় ডুয়ার্স উৎসব। চলতি বছর ১৯তম ডুয়ার্স উৎসবের আয়োজন চলছে জোরকদমে। শনিবারের বৈঠকে পদ্মাপাড়ের হিন্দু নির্যাতনের প্রসঙ্গ ওঠে। আর তার পরই সিদ্ধান্ত নেওয়া হয় এবার আর বাংলাদেশের কোনও স্টল ডুয়ার্স উৎসবে থাকবে না। বাংলাদেশের স্টল ছাড়াই এবার ডুয়ার্স উৎসবের আয়োজন করা হবে।

প্রসঙ্গত, কলকাতা বইমেলা, চলচ্চিত্র উৎসবের পর ডুয়ার্স উৎসবেও ব্রাত্য বাংলাদেশ।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top