News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরিত্যাক্ত জলে অস্বাস্থ্যকর পরিবেশ শান্তির বাজার জেলা হাসপাতালে
Image

পরিত্যাক্ত জলে অস্বাস্থ্যকর পরিবেশ শান্তির বাজার জেলা হাসপাতালে

আগরতলা, ৭ ডিসেম্বর : শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবায় অনেকটা উন্নয়ন হলেও, পরিকাঠামোর দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছে এই হাসপাতাল। প্রায় প্রতিনিয়ত রোগীদেরকে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে চিকিৎসা করাতে হচ্ছে।

স্থানীয়দের থেকে জানা গেছে, বর্তমান সময়ে জেলা হাসপাতালের দ্বিতল ভবনের শৌচালয় থেকে শুরু করে বিভিন্ন কাজের ব্যবহার করার পর ওই পরিত্যাক্ত জল নিচের তলায় এসে পড়ছে। ফলে চিকিৎসা পরিষেবা নিতে এসে রোগী ও তাদের আত্মীয় পরিজনরা বিশেষ অসুবিধার সম্মুখীন হচ্ছে। জেলা হাসপাতালের চিকিৎসকরদের অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করছে।

এদিকে, বিগতদিনে হাসপাতালের উপরের তলার জল নিচে চুঁইয়ে পড়ার ফলে হাসপাতালের ছাঁদে ও বিভিন্ন জায়গায় মেরামরতে কাজ করানো হয়েছে। কিন্তু এতে শুধুমাত্র ঠিকেদারের পকেট ভারি হয়েছে। কাজের কাজ কিছুই হয়নি। কিছু দিন যেতে না যেতেই আবারো এই সমস্যা দেখা দিয়েছে। এভাবে নিম্নমানের কাজের ফলে রোগী ও স্বাস্থ্য সেবা কর্মীরা ভোগান্তির শিকার হচ্ছেন। তাই বর্তমান সময়ে সকলে চাইছে শান্তির বাজার জেলা হাসপাতালের উন্নয়নে রাজ্য সরকার যেন সঠিক পদক্ষপ গ্রহন করে।

Releated Posts

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top