News Flash

  • Home
  • দেশ
  • বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করলেন ওম বিড়লা, শুনলেন পরামর্শ
Image

বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করলেন ওম বিড়লা, শুনলেন পরামর্শ

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): সংসদের শীতকালীন অধিবেশন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাই সোমবার বিকেলে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এদিন বিকেলে তাঁর চেম্বারে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে লাভু শ্রী কৃষ্ণ দেবরায়ালু – টিডিপি, গৌরব গগৈ – কংগ্রেস, টি আর বালু – ডিএমকে, সুপ্রিয়া সুলে – এনসিপি, ধর্মেন্দ্র যাদব – এসপি, দিলেশ্বর কামাইত – জেডি (ইউ), অভয় কুশওয়াহা – আরজেডি, কল্যাণ ব্যানার্জি – তৃণমূল কংগ্রেস, অরবিন্দ সাওয়ান্ত – শিবসেনা (ইউবিটি) এবং কে রাধাকৃষ্ণন – সিপিআই(এম) বৈঠকে যোগ দিয়েছিলেন।

এই বৈঠক প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, আজ স্পিকার (ওম বিড়লা)-এর সাথে বিভিন্ন দলের নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কয়েকদিন ধরে সংসদে অচলাবস্থা বিরাজ করায় সবাই এতে উদ্বেগ প্রকাশ করেছেন। আমরাও বলেছি, সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা সংসদে নিজেদের মতামত প্রকাশ করতে আসেন। বিরোধীদের পক্ষ থেকে বেশ কিছু দাবি জানানো হয়েছে।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top