News Flash

  • Home
  • দেশ
  • আওয়াধ ওঝা যোগ দিলেন এএপি-তে, স্বাগত জানালেন কেজরিওয়াল
Image

আওয়াধ ওঝা যোগ দিলেন এএপি-তে, স্বাগত জানালেন কেজরিওয়াল

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং নেতা মণীশ সিসোদিয়ার উপস্থিতিতে সোমবার আম আদমি পার্টিতে যোগ দিয়েছেন আওয়াধ ওঝা। কেজরিওয়াল ও সিসোদিয়া তাঁকে এএপি-তে স্বাগত জানিয়েছেন। আম আদমি পার্টিতে যোগদানের বিষয়ে আওয়াধ ওঝা বলেছেন “রাজনীতিতে যোগ দিয়ে, আমাকে শিক্ষার জন্য কাজ করার সুযোগ দেওয়ায় অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ সিসোদিয়াকে ধন্যবাদ জানাই। শিক্ষা এমন একটি মাধ্যম যা পরিবার, সমাজ এবং দেশের আত্মা।”

তিনি আরও বলেছেন, “আজ আমার রাজনৈতিক ইনিংসের শুরুতে আমি আপনাদের সবার সঙ্গে একটি বিষয় ভাগ করে নিতে চাই, যদি আমাকে রাজনীতি ও শিক্ষার মধ্যে একটি বেছে নিতে হয়, তাহলে অবশ্যই শিক্ষাকে বেছে নেব। রাজনীতিতে যোগদানের মাধ্যমেই শিক্ষার উন্নয়ন আমার উদ্দেশ্য।”

Releated Posts

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026

বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০

বিশাখাপত্তনম, ১৪ জুন (আইএএনএস): বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ৮ জুন ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০-এ পৌঁছেছে।…

ByByNews Desk Jun 14, 2026

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top