News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লির বিধানসভা ভোটে একাই লড়বে এএপি, ঘোষণা কেজরিওয়ালের
Image

দিল্লির বিধানসভা ভোটে একাই লড়বে এএপি, ঘোষণা কেজরিওয়ালের

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল রবিবার জানিয়ে দিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল একাই লড়বে, কোনও জোট করবে না। ২০২৫-এর ভোটের আগে কেজরিওয়ালের এই সিদ্ধান্ত ইন্ডি জোটের জন্য বড় ধাক্কা বলে মত ওয়াকিবহাল মহলের।

রবিবারের সাংবাদিক বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল স্পষ্ট জানিয়ে দেন, দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি কোনও জোটে থাকবে না। একা লড়বে। এই ঘোষণার পরেই রাজধানীর রাজনীতির পারদ চড়তে চলেছে বলেই মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ।

উল্লেখ্য, বছর ঘুরলেই দিল্লি বিধানসভার ভোট। যদিও এখনও দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। তবে মনে করা হচ্ছে, নতুন বছরের শুরুতে ভোট হতে পারে। আর সেই নির্বাচনে ইন্ডি জোটের শরিকদের সঙ্গে আসন সমঝোতা করে লড়বে না বলে সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি।

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top