News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (আপডেট) বাংলাদেশ থেকে অপহৃতা ভারতীয় মহিলা, সন্ধ্যায় উদ্ধার
Image

(আপডেট) বাংলাদেশ থেকে অপহৃতা ভারতীয় মহিলা, সন্ধ্যায় উদ্ধার

সোনমুড়া, ১ ডিসেম্বর : বাংলাদেশে আত্মীয়ের বাড়ি থেকে ভারতে ফেরার পথে বিবির বাজার ইমিগ্রেশন অফিসের সামনে থেকে সোনামুড়া শুভাপুরের এক মহিলাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তুলেন ওই মহিলার স্বামী।অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে প্রশাসন। পরিবর্তিতে সিপাহীজলা জেলা প্রশাসনের হস্তখেপে রবিবার সন্ধ্যারাতেই ওই মহিলাকে উদ্ধার করে ভারতে ফিরিয়ে আনা হয়েছে।

ঘটনার বিবরনে জানা গেছে, সোনামুড়া থানাধীন শুভাপুর এলাকার সাদেক মিয়ার স্ত্রী ফাতেমা খাতুন পাসপোর্ট ও ভিসা সহ গত ২৭ নভেম্বর বাংলাদেশ কোঠবাড়ী রাইচর যান এক আত্মীয়ের বাড়িতে। ওই আত্মীয়ের বাড়ির সঙ্গে গতকাল রাতে ওই এলাকার কিছু লোকের ঝগড়া বিবাদ হয়েছিল। সে ঝগড়া বিবাদ থেকে এক সময় সেই বাড়িতে আক্রমণ করা হয়েছে বলেও জানান সাদেক মিয়া। এ অবস্থা দেখে ফাতেমা খাতুন আজ সকালে ভারতে আসার জন্য চেকপোস্টে যান। কিন্তু বাংলাদেশে বিবির বাজার চেকপোস্টের ভিতর থেকে কিছু দুষ্কৃতীরা ওই মহিলাকে ছিনতাই ও অপহরণ করে বলে জানান সাদেক মিয়া।

অপহৃত মহিলা স্বামীকে বরাবরই প্রতি মুহুর্তের খবর জানিয়েছিল। ওই দুষ্কৃতীদের নেতৃত্বে ছিল বাংলাদেশের সাহাপুরের রাসেল মিয়া, সাইদুল ইসলাম, সুমন মিয়া। এই ঘটনার খবর পেয়ে ফাতেমা খাতুন এর স্বামী সাদেক মিয়া ও তাদের ছেলে পারভেজ এর সাথে সোনামুড়া থানায় বাংলাদেশের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা করে।

সাদেক মিয়া জানিয়েছেন, ওই ঘটনার পর থেকে তিনি স্ত্রীর সাথে ফোন কোনো যোগাযোগ করতে পারছেন না। পুলিশের কাছে তিনি যেকোনো ভাবে তাঁর স্ত্রীকে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন।

এদিকে, বৈধভাবে বাংলাদেশে গিয়েও ভারতের নাগরিকদের ছিনতাই ও অপহরণের ঘটনাকে কেন্দ্র করে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে প্রশ্ন জাগছে। ওই সময় বাংলাদেশের বিজিবি, কাস্টম, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকার পরেও দুষ্কৃতিকারিরা মহিলাকে ছিনতাই করে অপহরণ করেছে। বাংলাদেশের প্রশাসন কোন ভূমিকা গ্রহণ করে নাই। সেক্ষেত্রে পাসপোর্ট ভিসা লাগিয়ে ভারতের নাগরিক বাংলাদেশের গেলে কোন নিরাপত্তা নেই বলেই কৌতূহল সৃষ্টি হয়েছে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top