News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কসবেশ্বরী মায়ের মন্দিরে বাৎসরিক উৎসবে উপস্থিত বিধায়ক ভগবান দাস
Image

কসবেশ্বরী মায়ের মন্দিরে বাৎসরিক উৎসবে উপস্থিত বিধায়ক ভগবান দাস

আগরতলা, ১ ডিসেম্বর : পার্শ্ববর্তী বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে তা অমানবিক। তাই এই পুণ্য তিথিতে মা ত্রিপুরেশ্বরীর কাছে তাদের শুভ বুদ্ধি প্রদান করার জন্য প্রার্থনা জানাই। আজ কসবেশ্বরী মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানে গিয়ে একথা বলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস।

প্রসঙ্গত, প্রত্যেক বছরের ন্যায় এ বছরও কসবেশ্বরী মায়ের মন্দিরে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই মন্দিরের অনুষ্ঠানে উপস্থিত হন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস, কমলা সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব, ত্রিপুরার চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ সহ অন্যান্যরা।

আজ পবিত্র অমাবস্যার পুন্য তিথিতে কমালাসাগরের কসবা কালী মন্দিরে মায়ের ঘট বরন, সকাল ৮ টা নাগাদ যজ্ঞ এবং হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। কমলাসাগর ট্যুরিজম ডেভেলপমেন্ট সোসাইটির এবং কসবেশ্বরী মায়ের মন্দির পূজা কমিটির যৌথ এই অনুষ্ঠানে আয়োজন। এদিন সকাল থেকে শান্তি কালী আশ্রমের চিত্তরঞ্জন মহারাজ এবং তপোবন আশ্রমের সচিদানন্দ পুরী মহারাজ এই যঞ্জ অনুষ্ঠান অংশগ্রহণ করেন।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস বলেন, আজকের এই পবিত্র যজ্ঞে অংশগ্রহণ করে তিনি মা কসবেশ্বরীর কালীর চরণে রাজ্যবাসীর জন্য প্রার্থনা জানিয়েছেন। ত্রিপুরার সকল নাগরিকের মঙ্গল ও কল্যাণ কামনা করে মা কালীর কৃপা প্রার্থনা করেছেন বলে জানান তিনি।

Releated Posts

নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন অনিয়মিত কর্মচারীদের

আগরতলা, ৩১ জুলাই: চাকরি নিয়মিতকরণ, চাকরির নিরাপত্তা এবং সমকাজে সমবেতনের দাবিতে আজ রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মুখ্যমন্ত্রীর হাতে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন, তৃণমূল স্তরের উন্নয়নে নতুন রূপরেখা

আগরতলা, ৩১ জুলাই: প্রায় ১৮ মাসের দীর্ঘ পর্যালোচনা, গবেষণা ও বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শের পর ত্রিপুরার ষষ্ঠ রাজ্য…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026

১ আগস্ট থেকে হাউজ লিস্টিং এবং হাউজিৎ সেন্সাস শুরু হবে: অতিরিক্ত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাতেও আগামী ১ আগস্ট থেকে (প্রথম পর্যায়ের) জনগণনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজনীতির রঙকে প্রাধান্য দেওয়া হচ্ছে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: বর্তমান রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, জনজাতি সম্প্রদায়ের সার্বিক বিকাশ এবং…

ByByReshmi Debnath Jul 30, 2026

দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৩০ জুলাই: রাজ্য সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিভিন্ন পরিকল্পনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যু তদন্তে দিল্লিতে ত্রিপুরা পুলিশের টিম

আগরতলা, ৩০ জুলাই: ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের রহস্যজনক মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি) তদন্ত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

এসএমএ আক্রান্ত মানশ্রীর পাশে কৃষি দপ্তর, ৩ লক্ষ টাকার সহায়তা প্রদান

আগরতলা, ৩০ জুলাই: বিরল ও প্রাণঘাতী রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি (এসএমএ)-তে আক্রান্ত ছোট্ট মানশ্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top