News Flash

  • Home
  • দিনের খবর
  • ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সমুদ্র, তামিলনাড়ু ও পুদুচেরিতে লাল সতর্কতা
Image

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সমুদ্র, তামিলনাড়ু ও পুদুচেরিতে লাল সতর্কতা

চেন্নাই ও নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): ঘূর্ণিঝড় ‘ফেনজল’-এর প্রভাবে চেন্নাইয়ে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। শনিবার সকাল থেকে শুনশান চেন্নাইয়ের মেরিনা বিচ, কুড্ডালোরের দেবানামপট্টিনাম সৈকতেও উত্তাল সমুদ্র। আবহাওয়া বদলে গিয়েছে ইতিমধ্যেই, তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যায় তামিলনাড়ু উপকূলে পুদুচেরির কাছাকাছি স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়।

আগামী ২৪ ঘণ্টাও তামিলনাড়ু ও পুদুচেরিতে জারি করা হয়েছে লাল সতর্কতা। এছাড়াও কারাইকাল, রায়ালসীমা, অন্ধ্রপ্রদেশ উপকূল ও ইয়ানামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেরল ও মাহে, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি প্রত্যাশিত।

১ ডিসেম্বরও তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, রায়ালসীমা, অন্ধ্রপ্রদেশ উপকূল ও ইয়ানামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ওই দিন কমলা সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী ২ ডিসেম্বর কেরল ও মাহে, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে কমলা সতর্কতা জারি করা হয়েছে, ওই দিন তামিলনাড়ু ও পুদুচেরি এবং লাক্ষাদ্বীপে হলুদ সতর্কতা রয়েছে। ৩ ডিসেম্বরও এই সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টি হতে পারে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top