News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর
Image

রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর

আমবাসা, ২৮ নভেম্বর : রাস্তার দাবিতে পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ বন্ধ করে দিল দেখালো এলাকাবাসী। ঘটনা আমবাসা ব্লকের জগন্নাথপুর ভিলেজের সুরেন্দ্র রিয়াং পাড়ায়।

বৃহস্পতিবার সুরেন্দ্র রিয়াং পাড়ার স্থানীয় জনগণ জানতে পারে যে তাদের এলাকায় ১০০ মিটার ড্রেইন মেরামতের কাজ শুরু হয়েছে। কিন্তু এলাকাবাসীদের দাবি ছিলো জগন্নাথপুর গ্রামের সুরেন্দ্র রিয়াং পাড়া ১ নং ওয়ার্ডের রাস্তা ব্রিক সলিং এবং ড্রেইন নির্মাণ করার। এখনো বকেয়া আধা কিমি রাস্তা এবং ড্রেইন নির্মাণ কাজ হয়নি। এ ব্যাপারে স্থানীয় লোকজন আমবাসা ব্লকে লিখিতভাবে জানান। এলাকাবাসীর দাবি ছিলো এই রাস্তা ব্রিক সলিং এবং ড্রেইনের কাজ হলে আধা কিমি রাস্তা এক সাথে কাজ করতে হবে। কিন্তু এলাকাবাসীরা দেখতে পায় ১০০ মিটার ড্রেইন মেরামতের কাজ শুরু হয়। তাই আজ এলাকাবাসীরা কাজ বন্ধ করে দেয়। অভিযোগ বর্ষার মরশুমে দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীদের।এলাকায় নদীর ভাঙ্গনের ফলে রাস্তা নদী গর্বে চলে যাচ্ছে।

Releated Posts

পানীয় জল ও বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ, তীব্র ভোগান্তিতে সাধারণ মানুষ

কৈলাসহর, ৩০ এপ্রিল: পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে কৈলাসহরের সোনামাড়া এলাকায় আগরতলা-কৈলাসহর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

দুই মাসের বেতন বন্ধ, রাস্তায় নামলেন শিক্ষকরা, সোনামুড়ায় বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন

আগরতলা, ৩০ এপ্রিল: টানা দুই মাস বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে পড়ে রাস্তায় নামতে বাধ্য হলেন এসপিকিউইএম…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত মামলা দায়ের নির্যাতিতা গৃহবধূর

আগরতলা, ৩০ এপ্রিল: স্বামীর বিরুদ্ধে পণের দাবিতে দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে থানায় লিখিত মামলা দায়ের…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

কালবৈশাখীর বৃষ্টিতে বড়কাঁঠালে ভেঙে গেল কৃষকের ৭ কানি ধান জমি, এলাকা পরিদর্শনে রাষ্ট্রমন্ত্রী

আগরতলা, কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সিমনা বিধানসভার বড়কাঁঠাল এলাকার কৃষকরা। টানা বৃষ্টির জেরে এলাকার প্রায় ৭…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top