News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেপরোয়া গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়িক প্রতিষ্ঠান
Image

বেপরোয়া গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়িক প্রতিষ্ঠান

খোয়াই, ২৮ নভেম্বর : বেপরোয়া গাড়ির ধাক্কায় দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পেতে প্রাণে বাঁচলেন দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক। 

বৃহস্পতিবার সকালে খোয়াই জব্বরটিলা এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনার বিবরনে প্রকাশ, টিআর০১-সিবি-০৩৭৭ নম্বরের একটি বিলাসবহুল গাড়ি চাম্পাহাওড় থেকে খোয়াই যাবার পথে হঠাৎই বেপরোয়াভাবে জব্বরটিলা এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠানে সজোড়ে ধাক্কা মারে। এতে দোকানে থাকা এক মহিলা আহত হয়। পরবর্তীতে ওই মহিলাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। গাড়ির গতিবেগ এতই ছিল যে পার্শ্ববর্তী আরও ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় এলাকাবাসীর সহ গ্রামের প্রধান-উপ-প্রধান। ঘটনার খবর যায় খোয়াই থানায়। গোটা ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্যের ছড়িয়েছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top