News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশের সীমানা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় অগ্রণী সশস্ত্র বাহিনী : রাষ্ট্রপতি
Image

দেশের সীমানা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় অগ্রণী সশস্ত্র বাহিনী : রাষ্ট্রপতি

ওয়েলিংটন, ২৮ নভেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার তামিলনাড়ুর ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের স্টুডেন্ট অফিসার এবং অনুষদের উদ্দেশ্যে বক্তৃতা রাখেন। অনুষ্ঠানে বক্তৃতায় রাষ্ট্রপতি বলেছেন, “ভারতীয় সশস্ত্র বাহিনী সকলের কাছে সম্মানিত। তাঁরা আমাদের দেশের সীমানা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় অগ্রণী। আমাদের জাতীয় স্বার্থ প্রতিনিয়ত রক্ষা করার জন্য দেশ আমাদের প্রতিরক্ষা বাহিনীর জন্য গর্বিত। আমাদের প্রতিরক্ষা কর্মীরা যারা সর্বদা দেশ সর্বাগ্রে চেতনায় কাজ করেন তাঁরা উচ্চ প্রশংসার দাবি রাখে।

রাষ্ট্রপতি বলেছেন, সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রাখতে ভারত স্বদেশীকরণ এবং আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি জোর দিয়ে বলেছেন, সকল ক্ষেত্রে নারীর ক্রমবর্ধমান শক্তি ও ভূমিকা সকলের জন্য, বিশেষ করে অল্পবয়সী মেয়েদের জন্য উৎসাহব্যঞ্জক ও অনুপ্রেরণাদায়ক। আমি আরও বেশি সংখ্যক মহিলাকে সশস্ত্র বাহিনীতে যোগদানের প্রত্যক্ষ করার অপেক্ষায় রয়েছি, যেখানে তাঁরা ব্যতিক্রমী ক্ষমতা প্রদর্শন করতে পারে।

Releated Posts

ভারত–নিউজিল্যান্ড এফটিএ ‘উজ্জ্বল দিশারী’, বললেন টড ম্যাকক্লে

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (আইএএনএস): ভারত–নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি “উজ্জ্বল দিশারী” হিসেবে…

ByByNews Desk Apr 28, 2026

তৃণমূল শাসনে বাংলার মানুষ দুর্দশায়: দাবি বিহার বিজেপি সভাপতির

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূল কংগ্রেস সরকারকে কড়া আক্রমণ করলেন বিহার…

ByByNews Desk Apr 28, 2026

মুখ্যমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা চেক এড়াতে গাড়ির ধাক্কা, পাটনায় আহত ২; উদ্ধার আগ্নেয়াস্ত্র

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সফরের আগে বড়সড় নিরাপত্তা উদ্বেগ তৈরি হল পাটনায়। পুলিশি নাকা…

ByByNews Desk Apr 28, 2026

হালিশহরে তৃণমূল কর্মীকে গুলি, ভোটের আগে উত্তেজনা চরমে

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top